ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাইড্রোলিক জ্যাকের ভেতরে ৮৬ লাখ টাকার ইয়াবা, গ্রেপ্তার ১ আত্রাইয়ে ৬৮ জন গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল পীরগঞ্জে বাড়িঘরে হামলা ও ধর্ম অবমাননার অভিযোগে পৃথক মামলা, গ্রেপ্তার ২ ভৈরব থানার ওসি মাহবুবুর রহমানের বিরুদ্ধে জমি দখল, লুটপাট ও ঘুষ নেওয়ার অভিযোগ প্রাচুর্যে কৃতজ্ঞতা, সংকটে ধৈর্য—সুরা ফাজরের শিক্ষা সামুদ্রিক নিরাপত্তা জোরদারে জাপানের সঙ্গে বাংলাদেশের চুক্তি কলাপাড়ায় স্বর্ণের দোকানের কর্মচারী কৃষ্ণ কোটি কোটি টাকার স্বর্ণ চুরি ঘিরে নানা অভিযোগ বেতন ফুরায় মাস শেষের আগেই, সঞ্চয় ভেঙে ধারদেনায় চলছে চাকরিজীবীদের সংসার ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আরও শক্তিশালী, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কৃষকের সার যাচ্ছে খুচরা দোকানে, সরকারি নীতিমালা কাগজে-কলমে

গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে সোনারগাঁয়ে ৪ চুনা কারখানা গুঁড়িয়ে দিল তিতাস

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চারটি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে কারখানা গুঁড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

রোববার (২৫ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার প্রতাবেরচর, সোনাখালী ও পিরোজপুর এলাকায় চুনা কারখানায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালায় তিতাস। এ সময় অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত পাইপ, রাইজার ও বার্নার জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ সুহা তাবিল।

তিতাস গ্যাস সোনারগাঁয়ের মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক মামুনুর রশিদ জানান, কিছু অসাধু লোকজন অবৈধ গ্যাস সংযোগ নিয়ে চুনা কারখানা গড়ে তোলে। চুনা কারখানাগুলো ঘণ্টায় ২০ হাজার ফুট অবৈধ গ্যাস ব্যবহার করে। এতে সরকার প্রতি মাসে বিপুল পরিমাণ টাকার রাজস্ব হারাচ্ছে। রোববার উপজেলার পিরোজপুর, সোনাখালী ও প্রতাবেরচরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে এক্সক্যাভেটর দিয়ে চুনা কারখানাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে তিতাসের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযানের সময় তিতাসের উপসহকারী প্রকৌশলী তৌফিকুর রহমান, জহুরুল ইসলামসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাইড্রোলিক জ্যাকের ভেতরে ৮৬ লাখ টাকার ইয়াবা, গ্রেপ্তার ১

গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে সোনারগাঁয়ে ৪ চুনা কারখানা গুঁড়িয়ে দিল তিতাস

আপডেট সময় ০৪:৫৮:৩১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬