ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে সোনারগাঁয়ে ৪ চুনা কারখানা গুঁড়িয়ে দিল তিতাস হাসিনার প্রত্যর্পণ ঘিরে জল্পনা, দিল্লিতে বাংলাদেশের গোয়েন্দাপ্রধান শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ যন্ত্রাংশ ক্রয়ে কমিশন বাণিজ্য বিআরটিসির মনিরুজ্জামানকে নিয়ে গুরুতর তথ্য দুদকে পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ২ হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ভিডিও ভাইরাল ঢাকা মেডিকেলে ২২ সপ্তাহের গবেষণা কোর্সের উদ্বোধন তেজগাঁও রাজস্ব সার্কেলের সাবেক কানুনগো খলিলুর রহমানের বিরুদ্ধে ঘুষ ও আয়বহির্ভূত সম্পদের অভিযোগ বিএমইটির তাজিম সিন্ডিকেটের জালে ঝুঁকিতে সার্বিয়া গমনেচ্ছুরা কোটালীপাড়ায় মদ্যপানের পর দুই যুবকের মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন আরেকজন

মাদকব্যবসার প্রতিবাদ করায় মামলার মুখে এলাকাবাসী, ক্ষোভে মানববন্ধন

নীলফামারীর সৈয়দপুরে মাদক বিক্রি ও সেবনের প্রতিবাদ করায় এলাকাবাসীর বিরুদ্ধে মামলা দায়েরের অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদ এবং অভিযুক্তদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।

সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১টার দিকে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এলাকাবাসীর অভিযোগ, ৯ অক্টোবর সৈয়দপুর পৌর এলাকার কয়াবাঁশবাড়ী ছাদরালেন এলাকায় মাদক বিক্রিতে বাধা দেন স্থানীয় বাসিন্দারা। এ সময় মাদকব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠা শেফালী ও তার স্বামী সোহাগের সঙ্গে এলাকাবাসীর বিরোধ সৃষ্টি হয়। এর জেরে ক্ষুব্ধ হয়ে ওই দম্পতি এলাকাবাসীর বিরুদ্ধে ঘরবাড়ি লুটপাট ও ভাঙচুরের অভিযোগে মামলা দায়ের করেন বলে দাবি করেন স্থানীয়রা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরও অভিযোগ করেন, মামলার প্রতিবাদ করায় এলাকাবাসীকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও দাবি করেন।

১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনজুর আলম বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এলাকার যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে গিয়ে কেউ যেন হয়রানি বা হুমকির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। মাদক বিক্রি ও সেবনের বিরুদ্ধে প্রতিবাদ করায় নিরীহ এলাকাবাসীকে মামলায় জড়ানোর অভিযোগের সুষ্ঠু তদন্ত করতে হবে।

১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রুহুল আমিন মির্জা জানান, অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করে দায়ীদের আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদকব্যবসা বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।

মানববন্ধন থেকে বক্তারা মাদকব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, এলাকাবাসীর বিরুদ্ধে দায়ের করা মামলার সুষ্ঠু তদন্ত এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে সোনারগাঁয়ে ৪ চুনা কারখানা গুঁড়িয়ে দিল তিতাস

মাদকব্যবসার প্রতিবাদ করায় মামলার মুখে এলাকাবাসী, ক্ষোভে মানববন্ধন

আপডেট সময় ০৩:৪১:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬