ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বহাল এনবিআরের উপকমিশনার আবু হানিফ আহাদ, দুদকে অভিযোগ কুমিল্লায় হত্যাকাণ্ডের ১৬ ঘণ্টার মধ্যে রহস্য উদ্ঘাটনের দাবি, গ্রেপ্তার প্রধান অভিযুক্ত তরুণ ক্রিকেটারদের নিয়ে শুরু এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ কুমিল্লায় ভুয়া সিআইডি পরিচয়ে প্রতারণা, আটক ১ এনসিপির ডায়াস্পোরা উপকমিটির প্রধান আসিফ, উপপ্রধান মনিরা গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর, মামলায় গ্রেপ্তার ২৫ শ্রীপুরে নেশার টাকা না পেয়ে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে সোনারগাঁয়ে ৪ চুনা কারখানা গুঁড়িয়ে দিল তিতাস হাসিনার প্রত্যর্পণ ঘিরে জল্পনা, দিল্লিতে বাংলাদেশের গোয়েন্দাপ্রধান শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ১৪৩টি ভারতীয় মোবাইল ফোন, একটি মোটরসাইকেল, ১২০ কেজি ভারতীয় বিড়ির পাতা, ৩৩ কেজি বিড়ির মসলা ও একটি বাইসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ৭টা ১০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধীন মনোহরপুর বিওপির বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে অভিযান চালিয়ে ১৪৩টি বিভিন্ন ধরনের ভারতীয় মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করে।

পরে সকাল ৯টা ৫০ মিনিটে একই বিওপির অপর একটি নিয়মিত টহলদল দুর্লভপুর ইউনিয়নের বালুটুঙ্গী গ্রামে অভিযান চালিয়ে ১২০ কেজি ভারতীয় বিড়ির পাতা, ৩৩ কেজি বিড়ির মসলা ও একটি বাইসাইকেল জব্দ করে।

বিজিবি জানায়, জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ ৩৮ হাজার ৭০০ টাকা। জব্দ করা মোবাইল ফোন, মোটরসাইকেল, বিড়ির পাতা, বিড়ির মসলা ও বাইসাইকেল চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশইন প্রতিরোধ এবং মাদক ও অন্যান্য অবৈধ পণ্যের চোরাচালান বন্ধে ৫৩ বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বহাল এনবিআরের উপকমিশনার আবু হানিফ আহাদ, দুদকে অভিযোগ

শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

আপডেট সময় ০৪:৪৬:০২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬