ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কর্মস্থলে অনুপস্থিত, মহানবীকে (সা.) নিয়ে কটূক্তির অভিযোগ পুলিশ সদস্য কৃপেশ রায়ের বিরুদ্ধে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগে নিয়ন্ত্রণে আগুন যুব উন্নয়নের প্রশ্নফাঁসে অভিযুক্ত সেই খাদ্য কর্মকর্তা হারুন অর-রশিদ বদলি বহাল এনবিআরের উপকমিশনার আবু হানিফ আহাদ, দুদকে অভিযোগ কুমিল্লায় হত্যাকাণ্ডের ১৬ ঘণ্টার মধ্যে রহস্য উদ্ঘাটনের দাবি, গ্রেপ্তার প্রধান অভিযুক্ত তরুণ ক্রিকেটারদের নিয়ে শুরু এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ কুমিল্লায় ভুয়া সিআইডি পরিচয়ে প্রতারণা, আটক ১ এনসিপির ডায়াস্পোরা উপকমিটির প্রধান আসিফ, উপপ্রধান মনিরা গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর, মামলায় গ্রেপ্তার ২৫ শ্রীপুরে নেশার টাকা না পেয়ে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ
দুর্নীতি-চাঁদাবাজির অভিযোগের পাহাড়

বহাল এনবিআরের উপকমিশনার আবু হানিফ আহাদ, দুদকে অভিযোগ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট, মতিঝিল ডিভিশনের উপকমিশনার আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও চাঁদাবাজির গুরুতর অভিযোগ উঠলেও তিনি স্বপদে বহাল থাকায় ব্যবসায়ী সমাজ ও কাস্টমস মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম কাস্টমস হাউস থেকে শুরু করে রাজধানীর পোস্তগোলার আইরিশ পাব অ্যান্ড রেস্টুরেন্ট, আখাউড়া স্থলবন্দর এবং সর্বশেষ ঢাকা ভ্যাট জোন—প্রতিটি কর্মস্থলেই তাঁর বিরুদ্ধে হয়রানি ও বিতর্কের নজির রয়েছে।

২০১৭ সালে চট্টগ্রাম কাস্টমসে অসদাচরণের দায়ে সিঅ্যান্ডএফ কর্মীদের তোপের মুখে তাঁকে বদলি করা হয় এবং ওই আদেশে তাঁর আচার-আচরণ সংশোধনের জন্য ট্রেনিং একাডেমির মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছিল। পরবর্তীতে ২০২১ সালে পোস্তগোলার একটি বারে অভিযানের সময় শুল্ক গোয়েন্দা দলের নেতৃত্ব দিয়ে মদপানে লিপ্ত হওয়া এবং ব্যবসায়ীদের মারধরের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। আখাউড়া স্থলবন্দরে দায়িত্ব পালনকালে নিলামে কেনা কোটি টাকার বৈধ মালামাল জব্দের পাশাপাশি ২০২৪ সালের জুনে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করেন এক ব্যবসায়ী।

গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর কর্মস্থল ত্যাগ করে বিদেশে পালিয়ে গেলেও চলতি বছরের ৫ মার্চ অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) থেকে জারি করা প্রজ্ঞাপনে তাঁকে ‘অসদাচরণ ও কর্মস্থল থেকে পলায়ন’-এর অভিযোগ থেকে রহস্যজনকভাবে অব্যাহতি দিয়ে পুনর্বহাল করা হয়। এই বিতর্কিত পদায়নের প্রতিবাদে গত ১৩ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে জাতীয় ক্রাইম রিপোর্টার সোসাইটি ও সাধারণ নাগরিক সমাজ। ইতিমধ্যে ভুক্তভোগী ও সংক্ষুব্ধ নাগরিকরা এই কর্মকর্তার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও দুর্নীতির সুনির্দিষ্ট তথ্য-প্রমাণসহ দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কর্মস্থলে অনুপস্থিত, মহানবীকে (সা.) নিয়ে কটূক্তির অভিযোগ পুলিশ সদস্য কৃপেশ রায়ের বিরুদ্ধে

দুর্নীতি-চাঁদাবাজির অভিযোগের পাহাড়

বহাল এনবিআরের উপকমিশনার আবু হানিফ আহাদ, দুদকে অভিযোগ

আপডেট সময় ০৫:৪৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬