ঢাকা ০৬:০০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে অভিযুক্ত সেই খাদ্য কর্মকর্তা হারুন অর-রশিদ বদলি বহাল এনবিআরের উপকমিশনার আবু হানিফ আহাদ, দুদকে অভিযোগ কুমিল্লায় হত্যাকাণ্ডের ১৬ ঘণ্টার মধ্যে রহস্য উদ্ঘাটনের দাবি, গ্রেপ্তার প্রধান অভিযুক্ত তরুণ ক্রিকেটারদের নিয়ে শুরু এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ কুমিল্লায় ভুয়া সিআইডি পরিচয়ে প্রতারণা, আটক ১ এনসিপির ডায়াস্পোরা উপকমিটির প্রধান আসিফ, উপপ্রধান মনিরা গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর, মামলায় গ্রেপ্তার ২৫ শ্রীপুরে নেশার টাকা না পেয়ে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে সোনারগাঁয়ে ৪ চুনা কারখানা গুঁড়িয়ে দিল তিতাস হাসিনার প্রত্যর্পণ ঘিরে জল্পনা, দিল্লিতে বাংলাদেশের গোয়েন্দাপ্রধান

শ্রীপুরে নেশার টাকা না পেয়ে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

গাজীপুরের শ্রীপুরে নেশার টাকা দিতে অস্বীকৃতি জানানোয় মো. আব্দুস সামাদ (৬০) নামের এক ব্যক্তিকে তাঁর মাদকাসক্ত ছেলে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (২৬ অক্টোবর) ভোরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে আনোয়ার হোসেন (৩৫) পলাতক রয়েছেন।

নিহত আব্দুস সামাদ তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া (সাপটালি) গ্রামের মৃত গিয়াসউদ্দিনের ছেলে।

স্থানীয় বাসিন্দা মনোয়ার হোসেন বলেন, ঘটনার আগের রাতে নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে পরিবারের সদস্যদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান আনোয়ার। একপর্যায়ে তিনি বাবার কাছে মাদক সেবনের টাকা চান। আব্দুস সামাদ টাকা দিতে অস্বীকৃতি জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বাবা তাঁকে শান্ত করার চেষ্টা করলে আনোয়ার ক্ষিপ্ত হয়ে তাঁর মাথা ও বুকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে আব্দুস সামাদের মৃত্যু হয় বলে অভিযোগ করেন তিনি।

ঘটনার পর আনোয়ার হোসেন বাড়ি থেকে পালিয়ে যান। সকালে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে শ্রীপুর থানা-পুলিশকে খবর দেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে আব্দুস সামাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পলাতক আনোয়ারকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুব উন্নয়নের প্রশ্নফাঁসে অভিযুক্ত সেই খাদ্য কর্মকর্তা হারুন অর-রশিদ বদলি

শ্রীপুরে নেশার টাকা না পেয়ে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেট সময় ০৫:০৮:১৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬