ঢাকা ০১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হলিউড তারকা টম ক্রুজকে আজীবন সম্মাননা দিচ্ছে এএফআই ‘ডিআইজির বাড়ি’ বলে অভয় দেওয়া হত আমন্ত্রিতদের, চলত অসামাজিক কার্যক্রম আর্জেন্টিনার সঙ্গে চুক্তি নবায়নে সম্মতি স্কালোনির ইরানের সঙ্গে আলোচনা নেই, শিগগিরই কিছু ঘটবে: ট্রাম্প হাজার টাকা চাকুরের শতকোটির সম্পদ, সচিব মহাসিনের হাতে আলাদিনের চেরাগ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার মিরপুরে প্রধানমন্ত্রীকে অনুসরণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার তিন দিন শুষ্ক আবহাওয়ার পর বৃষ্টির সম্ভাবনা প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে ‘স্নাইপার’ মন্তব্য, আটক যুবক দেওয়ানগঞ্জে ২১৫ বোতল ভারতীয় মদসহ প্রাইভেট কার আটক, গ্রেপ্তার ২

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে ‘স্নাইপার’ মন্তব্য, আটক যুবক

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ১২:৩৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ৫১৮ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে ফেসবুকে ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী এক যুবককে আটক করেছে পুলিশ। তাঁর নাম আবু বক্কর সিদ্দিকী।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিকারী আবু বক্কর সিদ্দিকীকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। রাজশাহী থেকে আটকের পর তাঁকে ঢাকায় আনা হচ্ছে।

গত ২০ অক্টোবর বিকেল ৩টার দিকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে রুয়েটের একটি বাসে প্রধানমন্ত্রী তারেক রহমান নগরীতে প্রবেশ করেন। এ সময় রাস্তার দুই পাশে অসংখ্য মানুষ তাঁকে শুভেচ্ছা জানান। চলন্ত বাস থেকে প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাঁদের শুভেচ্ছার জবাব দেন।

‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ব্যবহৃত বাস নিয়ে একটি পোস্ট দেওয়া হয়। পোস্টে লেখা হয়, ‘সবই বুঝলাম। রাজশাহীতে আমাদের প্রধানমন্ত্রীর লাল-সবুজ বুলেটপ্রুফ বাসটা কই? রুয়েটের বাসে কেন? আপনারা কী জানেন রাজশাহীবাসী?’ পোস্টটির সঙ্গে প্রধানমন্ত্রীকে বহনকারী রুয়েটের বাসের ছবি যুক্ত করা হয়।

পোস্টটির মন্তব্যের ঘরে ‘এমডি আবু বকর সিদ্দিক’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘ইস! একটা বড় সুযোগ। ছিল শুধু একটা স্নাইপারের অভাব ছিল।’

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, ফেসবুকে করা ওই মন্তব্যটি অত্যন্ত উদ্বেগজনক ও অপরাধমূলক। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হলিউড তারকা টম ক্রুজকে আজীবন সম্মাননা দিচ্ছে এএফআই

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে ‘স্নাইপার’ মন্তব্য, আটক যুবক

আপডেট সময় ১২:৩৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬