ঢাকা ০২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের একাদশে ভর্তির দাবি কক্সবাজারে সাগরে ডুবে ৪ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১ সাজেক সড়কে ফের অবরোধ, সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলির খবর হলিউড তারকা টম ক্রুজকে আজীবন সম্মাননা দিচ্ছে এএফআই ‘ডিআইজির বাড়ি’ বলে অভয় দেওয়া হত আমন্ত্রিতদের, চলত অসামাজিক কার্যক্রম আর্জেন্টিনার সঙ্গে চুক্তি নবায়নে সম্মতি স্কালোনির ইরানের সঙ্গে আলোচনা নেই, শিগগিরই কিছু ঘটবে: ট্রাম্প হাজার টাকা চাকুরের শতকোটির সম্পদ, সচিব মহাসিনের হাতে আলাদিনের চেরাগ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার মিরপুরে প্রধানমন্ত্রীকে অনুসরণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

কুমিল্লার সদর দক্ষিণে বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১-এর সিপিসি-২, কুমিল্লার একটি আভিযানিক দল।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে জেলার সদর দক্ষিণ মডেল থানার আওতাধীন জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ মাদকবিরোধী অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন খুলনা জেলার রূপসা থানার চরমোসাবাদপুর গ্রামের আবু তাহের ফকিরের ছেলে মো. মনিরুল ইসলাম (২৫) এবং কুমিল্লা কোতোয়ালি মডেল থানার উত্তর বাগবের গ্রামের মনির হোসেনের ছেলে মো. আরিফুল ইসলাম মারুফ (২০)।

এসআরবি-১১-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা দামে বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা জানিয়েছেন বলে দাবি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এসআরবি-১১-এর সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক ও উপপরিচালক সাদমান ইবনে আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার কথা জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের একাদশে ভর্তির দাবি

কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

আপডেট সময় ০১:০৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬