ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হলিউড তারকা টম ক্রুজকে আজীবন সম্মাননা দিচ্ছে এএফআই ‘ডিআইজির বাড়ি’ বলে অভয় দেওয়া হত আমন্ত্রিতদের, চলত অসামাজিক কার্যক্রম আর্জেন্টিনার সঙ্গে চুক্তি নবায়নে সম্মতি স্কালোনির ইরানের সঙ্গে আলোচনা নেই, শিগগিরই কিছু ঘটবে: ট্রাম্প হাজার টাকা চাকুরের শতকোটির সম্পদ, সচিব মহাসিনের হাতে আলাদিনের চেরাগ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার মিরপুরে প্রধানমন্ত্রীকে অনুসরণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার তিন দিন শুষ্ক আবহাওয়ার পর বৃষ্টির সম্ভাবনা প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে ‘স্নাইপার’ মন্তব্য, আটক যুবক দেওয়ানগঞ্জে ২১৫ বোতল ভারতীয় মদসহ প্রাইভেট কার আটক, গ্রেপ্তার ২

দেওয়ানগঞ্জে ২১৫ বোতল ভারতীয় মদসহ প্রাইভেট কার আটক, গ্রেপ্তার ২

জামালপুরের দেওয়ানগঞ্জে ২১৫ বোতল ভারতীয় মদসহ একটি প্রাইভেট কার আটক করেছে জামালপুর ৩৫ বিজিবি। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোররাত ৩টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের ঢাকা–রৌমারী মহাসড়কসংলগ্ন মধ্যেরচর এলাকায় অভিযান চালান ঝাউডাঙ্গা বিওপির সদস্যরা। এ সময় বিভিন্ন ব্র্যান্ডের ২১৫ বোতল ভারতীয় মদসহ একটি প্রাইভেট কার আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন রিপন সাহা ও আলাল। জব্দ করা মদ ও প্রাইভেট কারের আনুমানিক জব্দমূল্য ১৪ লাখ ৩৬ হাজার ৩০০ টাকা।

বিজিবি জানায়, সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পরে আটক ব্যক্তিদের এবং জব্দ করা মালামাল দেওয়ানগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হলিউড তারকা টম ক্রুজকে আজীবন সম্মাননা দিচ্ছে এএফআই

দেওয়ানগঞ্জে ২১৫ বোতল ভারতীয় মদসহ প্রাইভেট কার আটক, গ্রেপ্তার ২

আপডেট সময় ১২:২৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬