ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পদে পদে কোটি টাকা খরচ করেন ভারপ্রাপ্ত সবিচ আবুল হাছানাত হুমায়ুন কবীর বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং

পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন: পুলিশ সুপার

কুমিল্লায় যুবদল নেতা মো. আবু কাউসারকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত তৌহিদ ও তাঁর ভাই তানজিরকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

গতকাল শুক্রবার গভীর রাতে নগরীর নূরপুর এলাকা থেকে তৌহিদকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই দিন তানজিরকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করে এসআরবি।

শনিবার (১৭ অক্টোবর) যৌথ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান ও এসআরবি-১১-এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম।

পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, বিরোধপূর্ণ জমিটি পানি উন্নয়ন বোর্ডের। গ্রেপ্তার তৌহিদ জানিয়েছেন, তাঁরা ওই জমিতে রিসোর্ট বানানোর উদ্যোগ নিলে শামীম ও তাঁর বন্ধু আবু কাউসার বাধা দিতেন। এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধের সূত্রপাত। বিরোধ মীমাংসায় শুক্রবার একটি বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সেখানে পূর্বপরিকল্পিতভাবে তৌহিদ, তাঁর ভাই ও তাঁদের সহযোগীরা হামলা চালান।

এসআরবি-১১-এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া থেকে পলাতক অবস্থায় তানজিরকে গ্রেপ্তার করা হয়েছে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পদে পদে কোটি টাকা খরচ করেন ভারপ্রাপ্ত সবিচ আবুল হাছানাত হুমায়ুন কবীর

পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন: পুলিশ সুপার

আপডেট সময় ০৮:৫৫:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬