ঢাকা ১২:২৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন কর্মকর্তা হয়েও বানে থাকতে চান না ডেপুটি রেঞ্জার অভিজিত কুমার বড়ুয়া পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় ধানক্ষেতে থ্রি-হুইলার, মা-মেয়েসহ নিহত ৩ মোহনগঞ্জের সন্তান ড. ইন্দ্রজিৎ রায়, কৃষি গবেষণায় আন্তর্জাতিক পরিচিতি মুকসুদপুরে একের পর এক ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী আত্রাইয়ে ধানের ব্লাস্ট রোগের সংক্রমণে দুশ্চিন্তায় কৃষকেরা, আক্রান্ত মাত্র ৪ বিঘা বলছে কৃষি অফিস ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেলে ‘জাদুর ডায়েরি’ ও ২৩ দালালের সিন্ডিকেট: ঘুষ ছাড়া নড়ে না ফাইল খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর ইসলামী গণতান্ত্রিক পার্টির প্রেসিডিয়ামের জরুরি সভা অনুষ্ঠিত স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী 

বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • ফরহাদ হোসেন
  • আপডেট সময় ০৬:৩০:১৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ৫৫৭ বার পড়া হয়েছে

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম।

শনিবার (১৭ই অক্টোবর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইডিইবি ভবন)-এর সেমিনার হলে বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ সেলিম ফকির গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

সভায়, ২৫.১০.২০২৫ খ্রি. তারিখে ৫৩তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী দৃঢ়করণ; ব্যবস্থাপনা কমিটির কার্যক্রমের ওপর বাৎসরিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন; ২০২৫-২০২৬ সমবায় বর্ষের অনিরীক্ষিত হিসাব বিবরণী (জমা-খরচ, আয়-ব্যয়, উদ্বৃত্তপত্র) বিবেচনা ও অনুমোদন; ২০২৪-২০২৫ সমবায় বর্ষের নিরীক্ষা প্রতিবেদন এবং নিরীক্ষকের মন্তব্য অনুযায়ী হিসাব বিবরণী (জমা-খরচ, আয়-ব্যয়, উদ্বৃত্তপত্র) পর্যালোচনা ও অনুমোদন; ২০২৭-২০২৮ সমবায় বর্ষের প্রাক্কলিত বাজেট এবং ২০২৫-২০২৬ সমবায় বর্ষের সম্পূরক বাজেট অনুমোদন; ২০২৭-২০২৮ সমবায় বর্ষের জন্য ঋণ গ্রহণের সর্বোচ্চ সীমা নির্ধারণ; ২০২৪-২০২৫ সমবায় বর্ষের নিরীক্ষা প্রতিবেদনে বর্ণিত নিরীক্ষকের মন্তব্যের পরিপ্রেক্ষিতে উপনিবন্ধক মহোদয়ের কাছে প্রেরিতব্য পরিপালনপত্র (অডিট সংশোধনী) অনুমোদন নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া ইউনিয়নের উপ-আইনের ধারা ০৯-এর (খ) [০১ ও ০৫] আলোকে সদস্যপদ অপসারণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত; ইউনিয়নের ওয়েবসাইট ও সফটওয়্যারভিত্তিক অনলাইন কার্যক্রম বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত; সমবায় সমিতির নিট মুনাফার ওপর এনবিআর কর্তৃক ধার্যকৃত কর মওকুফের আবেদনসংক্রান্ত রিট পিটিশনের সিদ্ধান্ত গ্রহণ; ইউনিয়নের নামে ঢাকা সিটি কর্পোরেশন থেকে ভূমি বরাদ্দ পাওয়ার বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত; ইউনিয়নের ভূমি ক্রয়ের জন্য সরকার এবং দেশের সফল সমিতি থেকে অর্থসহায়তা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ; ইউনিয়নের জন্য ডিপিপি প্রকল্প প্রণয়নের সিদ্ধান্ত গ্রহণের ওপর আলোকপাত হয়।

এ সময় বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সম্পাদক মো. জসিম উদ্দীন, সহসভাপতি এডভোকেট কাজী নাজমুস সা’দাত ও মোঃ নজরুল ইসলাম এবং পরিচালক মোঃ ইকবাল আজম, মোঃ লতিফুর রহমান মোল্লা, মোঃ আবুল হোসাইন, মোঃ মনিরুজ্জামান ও মোঃ ইউসুফ হাওলাদারসহ সারা বাংলাদেশ থেকে আগত সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন কর্মকর্তা হয়েও বানে থাকতে চান না ডেপুটি রেঞ্জার অভিজিত কুমার বড়ুয়া

বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:৩০:১৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬