গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে কারখানাটির হারবাল বিভাগে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে কারখানার ছয়তলা ভবনের নিচতলায় হারবাল পণ্য সংরক্ষণের অংশে আগুন দেখা যায়। অল্প সময়ের মধ্যে ভবনের বিভিন্ন অংশে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দিতে দ্রুত তৎপর হয় ফায়ার সার্ভিস।
প্রথম পর্যায়ে কালিয়াকৈর ও কোনাবাড়ী ফায়ার স্টেশনের চারটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বিবেচনায় গাজীপুর চৌরাস্তা ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. ইশতেখার রায়হান জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
এদিকে, অগ্নিকাণ্ডের কারণ কী এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
আগুন নিয়ন্ত্রণে আসার পর অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে ইবনে সিনার কারখানায় আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট
-
আকাশ আহমেদ তারা। কালিয়াকৈর গাজীপুর প্রতিনিধি - আপডেট সময় ০৮:০২:২১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
- ৫০৫ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ






















