ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের আন্দোলন বাংলাদেশকে দেখে অনুপ্রাণিত: নেহা বোরা আত্রাইয়ে শীতকালীন সবজির সমাহার, চড়া দামে অসন্তুষ্ট ক্রেতারা মনোহরগঞ্জে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পে সেবা পেলেন তিন শতাধিক মানুষ ভুক্তভোগীদের সুরক্ষায় শক্তিশালী আন্তর্জাতিক সনদের আহ্বান বাংলাদেশের প্রতারণার মামলায় কর পরিদর্শক কবির হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ৯ কোটি টাকার ক্যাথল্যাব ১০ বছরেও চালু হয়নি, বিল পরিশোধ আগেই লাল কার্ডের পর বায়ার্নের শাস্তির মুখে অলিসে তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রব, অতিষ্ঠ মানুষ বাবার ফোন ও মায়ের স্বর্ণ বিক্রি করে পালাল ৪ শিক্ষার্থী, ১৬ ঘণ্টা পর হবিগঞ্জে উদ্ধার বনশ্রীর আবাসন প্রকল্পে ৩ কোটি টাকার সার্ভিস চার্জ দাবি, রাজউকের শুনানিতে প্রশ্নবিদ্ধ ইস্টার্ন হাউজিং
ফরিদপুর মেডিকেলে দুদকের অভিযান

৯ কোটি টাকার ক্যাথল্যাব ১০ বছরেও চালু হয়নি, বিল পরিশোধ আগেই

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবা ও কেনাকাটায় নানা অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রাথমিক তদন্তে প্রায় ৯ কোটি টাকা মূল্যের একটি ক্যাথল্যাব যন্ত্র প্রায় ১০ বছর ধরে চালু না করেই ঠিকাদারি প্রতিষ্ঠানকে পুরো বিল পরিশোধের সত্যতা পেয়েছে দুদক টিম।

সোমবার (১২ অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ফরিদপুর জেলা সমন্বিত দুদক কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে আট সদস্যের একটি দল হাসপাতালে এই অভিযান চালায়।

অভিযানকালে দুদক কর্মকর্তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলেন। এ সময় ভুক্তভোগীরা চিকিৎসাসেবা না পাওয়া, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষায় হয়রানি, টাকা ছাড়া ট্রলি না পাওয়া, ওষুধের সংকট এবং কর্মকর্তা-কর্মচারীদের দুর্ব্যবহারের নানা অভিযোগ তুলে ধরেন।

দুদক টিম হাসপাতালের মালামাল ও চিকিৎসাসামগ্রী ক্রয়ের বিভিন্ন নথি পর্যালোচনার পাশাপাশি দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে থাকা মূল্যবান যন্ত্রপাতি পরিদর্শন করে। এর মধ্যে কার্ডিওলজি বিভাগের ৮ কোটি ৮৮ লাখ টাকা মূল্যের অব্যবহৃত ক্যাথল্যাব যন্ত্রটির বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০১৬-১৭ অর্থবছরে ফিলিপস ইলেকট্রনিকস বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের মাধ্যমে যন্ত্রটি কেনা হয়। ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি হাসপাতাল কর্তৃপক্ষ এটি বুঝে পায়। হৃদরোগীদের এনজিওগ্রাম ও হার্টে রিং পরানোসহ জটিল চিকিৎসার জন্য অত্যাধুনিক এই যন্ত্রটি কেনা হলেও দীর্ঘ প্রায় এক দশকেও তা চালু করা হয়নি।

হাসপাতালের দায়িত্বে থাকা ইলেকট্রো-মেডিকো টেকনিশিয়ান মাঈনুল ইসলাম জানান, যন্ত্রটি স্থাপনের পর তা চালু করে বুঝিয়ে দেওয়ার কথা ছিল ঠিকাদারি প্রতিষ্ঠানের। কিন্তু তৎকালীন সময়ে মেশিনটি চালু না করেই ঠিকাদারকে সম্পূর্ণ বিল পরিশোধ করা হয়। পরবর্তী সময়ে যন্ত্রটি সচল করার তাগিদ দিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে প্রতিষ্ঠানটিকে একাধিকবার চিঠি দেওয়া হলেও কোনো সাড়া মেলেনি। সর্বশেষ চলতি বছরের ১১ মার্চ স্বাস্থ্য মন্ত্রণালয়ে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে বলে জানান তিনি।

অভিযানের বিষয়ে ফরিদপুর জেলা সমন্বিত দুর্নীতি দমন কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বলেন, হাসপাতালে চিকিৎসাসেবা ব্যাহত হওয়া এবং কেনাকাটাসহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রধান কার্যালয়ের নির্দেশে এই অভিযান পরিচালিত হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের আন্দোলন বাংলাদেশকে দেখে অনুপ্রাণিত: নেহা বোরা

ফরিদপুর মেডিকেলে দুদকের অভিযান

৯ কোটি টাকার ক্যাথল্যাব ১০ বছরেও চালু হয়নি, বিল পরিশোধ আগেই

আপডেট সময় ০৫:০০:০৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬