ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিসিআইসিতে শরীফুল আলমকে ঘিরে সিন্ডিকেট ও অনিয়মের অভিযোগ বিএনপির পদত্যাগী এমপি মিষ্টির আসনে ভোট ১২ নভেম্বর ফুলেল শুভেচ্ছায় দায়িত্ব গ্রহণ করলেন নতুন আইজি প্রিজন হয়রানির প্রতিবাদে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা মেহেরপুরে ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক স্বর্ণ চোরাচালানবিরোধী অভিযানে আটক ১, উদ্ধার ৪ বার পঞ্চগড়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের দ্বন্দ্ব, ব্যাহত হচ্ছে পাঠদান আত্রাইয়ে ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২ টুঙ্গিপাড়ায় জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ৬ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান মেহেরপুরের রাজনগরে গোল্ডেন লাইন বাসের চাপায় প্রথম শ্রেণির ছাত্র ফাহিম নিহত

হয়রানির প্রতিবাদে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা

এলপিজি সিলিন্ডার ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে দুই দিন সারা দেশে গ্যাস সিলিন্ডার বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বৃহস্পতিবার ও শুক্রবার সারা দেশে এলপিজি সিলিন্ডারের দোকান বন্ধ থাকবে বলে জানিয়েছেন সমিতির সভাপতি সেলিম খান।

সোমবার (১২ অক্টোবর) রাজধানীর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সমিতির সভাপতি সেলিম খান বলেন, গ্যাস সিলিন্ডারের দাম ও সরবরাহ নিয়ে ব্যবসায়ীরা বারবার হয়রানির শিকার হচ্ছেন। এর প্রতিবাদে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার সব দোকান বন্ধ থাকবে। এলপি গ্যাস ব্যবসায়ীদের দাবিদাওয়া মেনে নেওয়া না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসিম বলেন, মাত্র পাঁচটি কোম্পানির হাতে এলপি গ্যাস সিলিন্ডারের বিপণন জিম্মি হয়ে আছে। তাঁর অভিযোগ, এসব কোম্পানির মাধ্যমে একতরফাভাবে এলপি গ্যাসের দাম বাড়ানো হচ্ছে।

প্রসঙ্গত, সর্বশেষ গত ৪ অক্টোবর এলপিজির দাম বাড়ানো হয়। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ১২ কেজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করে। ১২ কেজি ছাড়াও অন্যান্য ওজনের সিলিন্ডারের দাম বাড়ানো হয়।

তবে অভিযোগ রয়েছে, সরকার নির্ধারিত দামে অনেক জায়গায় গ্যাস পাওয়া যাচ্ছে না। ১২ কেজির একটি সিলিন্ডার কিনতে ক্রেতাদের ২ হাজার থেকে ২ হাজার ২০০, এমনকি ২ হাজার ৪০০ টাকা পর্যন্ত দিতে হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিসিআইসিতে শরীফুল আলমকে ঘিরে সিন্ডিকেট ও অনিয়মের অভিযোগ

হয়রানির প্রতিবাদে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা

আপডেট সময় ০৫:৫৮:০৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬