মেহেরপুরের রাজনগরে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ‘গোল্ডেন লাইন পরিবহন’-এর বাসের চাপায় পিষ্ট হয়ে ফাহিম (৬) নামের এক শিশু নিহত হয়েছে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী এবং রাজনগর গ্রামের বেলেপাড়ার ইছাহাকের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা মেহেরপুর-মুজিবনগরগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস রাজনগর এলাকা অতিক্রম করার সময় শিশু ফাহিমকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ‘
মেহেরপুর জেলা প্রতিনিধি 



















