ঢাকা ০৬:০২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হয়রানির প্রতিবাদে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা মেহেরপুরে ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক স্বর্ণ চোরাচালানবিরোধী অভিযানে আটক ১, উদ্ধার ৪ বার পঞ্চগড়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের দ্বন্দ্ব, ব্যাহত হচ্ছে পাঠদান আত্রাইয়ে ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২ টুঙ্গিপাড়ায় জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ৬ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান মেহেরপুরের রাজনগরে গোল্ডেন লাইন বাসের চাপায় প্রথম শ্রেণির ছাত্র ফাহিম নিহত পাকিস্তান-শাসিত কাশ্মীরে নির্বাচনি সহিংসতায় ৯০ জনের মৃত্যু, জবাব চান স্বজনেরা উসকানিমূলক স্লোগান দিয়ে বাসায় হামলা চালানো হয়: জি এম কাদের যন্তর মন্তরে মিছিল-সমাবেশ বন্ধ, বিকল্প তিন স্থান নির্ধারণ

পঞ্চগড়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের দ্বন্দ্ব, ব্যাহত হচ্ছে পাঠদান

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঢাংগী পুকুরী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমানের সঙ্গে কয়েকজন সহকারী শিক্ষকের বিরোধকে কেন্দ্র করে বিদ্যালয়টিতে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শিক্ষকদের মধ্যে এ বিরোধ ও নিয়মিত পাঠদান নিয়ে অভিযোগের কারণে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে জানায়, প্রধান শিক্ষকসহ কয়েকজন শিক্ষক নির্ধারিত সময়ে বিদ্যালয়ে উপস্থিত হলেও কৃষিশিক্ষা বিষয়ের শিক্ষক মাসুমা বেগম, শামসুল আলম ও শ্রী প্রফুল্ল চন্দ্র রায়ের বিরুদ্ধে দেরিতে বিদ্যালয়ে আসার অভিযোগ রয়েছে।

সম্প্রতি পঞ্চগড় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শওকত আলী বিদ্যালয়টি সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় পাঁচজন শিক্ষককে অনুপস্থিত পেয়ে তাঁদের হাজিরা খাতায় অনুপস্থিত হিসেবে চিহ্নিত করা হয় বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এ বিষয়ে জানতে সংবাদকর্মীরা বিদ্যালয়ে গেলে কৃষিশিক্ষা বিষয়ের শিক্ষক মাসুমা বেগম ও বিএসসি শিক্ষক শ্রী প্রফুল্ল চন্দ্র রায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। এ সময় তাঁরা প্রধান শিক্ষক মতিউর রহমানের সঙ্গে উচ্চস্বরে কথা বলেন এবং তাঁকে অশালীন ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ উঠেছে।

প্রধান শিক্ষক মতিউর রহমান জানান, কৃষিশিক্ষার ক্লাস নেওয়ার জন্য তিনি শিক্ষক মাসুমা বেগমকে একাধিকবার মৌখিকভাবে তাগাদা দিয়েছেন। জবাবে মাসুমা বেগম তাঁকে জানান, কৃষিশিক্ষার বই শেষ হয়ে গেছে। প্রধান শিক্ষকের দাবি, সম্প্রতি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যালয় পরিদর্শনে এসে কৃষিশিক্ষকসহ পাঁচজন শিক্ষককে অনুপস্থিত পান এবং তাঁদের হাজিরা খাতায় অনুপস্থিত হিসেবে চিহ্নিত করেন।

এ বিষয়ে পঞ্চগড় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শওকত আলী বলেন, বিদ্যালয়টি সরেজমিনে পরিদর্শনকালে পাঁচজন শিক্ষককে অনুপস্থিত পাওয়া যায়। এ কারণে তাঁদের হাজিরা খাতায় অনুপস্থিত হিসেবে চিহ্নিত করা হয়েছে। অনুপস্থিত শিক্ষকদের সতর্ক করা হবে বলেও জানান তিনি।

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের পারস্পরিক বিরোধ ও দায়িত্ব পালনে অনিয়মের অভিযোগ নিয়ে স্থানীয়ভাবে উদ্বেগ তৈরি হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের পাঠদান নির্বিঘ্ন করতে বিষয়টি যথাযথভাবে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হয়রানির প্রতিবাদে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা

পঞ্চগড়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের দ্বন্দ্ব, ব্যাহত হচ্ছে পাঠদান

আপডেট সময় ০৫:৩৬:২৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬