ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ মুকসুদপুর ফারুক খান উচ্চবিদ্যালয়ের এডহক কমিটির আহ্বায়ক তারেকুল ইসলাম রাজুকে ফুলেল শুভেচ্ছা জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ভারতীয় মোটরসাইকেল জব্দ আশুলিয়ায় বিথী হত্যা মামলায় অটোরিকশা মেকানিক মজনু গ্রেপ্তার জুলাই ২০২৫-এর উপবৃত্তি এখনো অনিশ্চিত, আর কত অপেক্ষা করবেন ডিগ্রি শিক্ষার্থীরা? বিলুপ্তির পথে জাতীয় খেলা কাবাডি, বড়াইগ্রামে মাদকমুক্ত সমাজ গঠনে প্রীতি ম্যাচ ফের কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩২৬৬ টাকা ১৩ দিন ধরে হাসপাতালে অভিনেত্রী কল্পনা এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন, গুরুত্বপূর্ণ পদে আসছেন চার নেতা

মেহেরপুরে ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামের নওদাপাড়ায় জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে হাবেল শেখ (৭০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে সাহাবুল শেখকে (৪০) আটক করেছে পুলিশ।

সোমবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়ির শয়নকক্ষে ঘুমন্ত অবস্থায় হাবেল শেখের ওপর হামলার ঘটনা ঘটে। নিহত হাবেল শেখ ওই গ্রামের মৃত সামসুদ্দিন শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় হাবেল শেখ বাড়ির শয়নকক্ষে ঘুমিয়ে ছিলেন। এ সময় তাঁর ছেলে সাহাবুল ধারালো অস্ত্র দিয়ে বাবাকে এলোপাতাড়ি কোপান। এতে তাঁর গলা ও বাম হাতের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাতিজা শাহাবাজ উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে বাবা ও ছেলের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। তাঁদের সম্পর্ক ভালো ছিল না। গতকাল রোববার হাবেল শেখ ছেলেকে না জানিয়ে একটি গাছ বিক্রি করেন। এ ঘটনাকে কেন্দ্র করে বিরোধ আরও বেড়ে থাকতে পারে।

এদিকে, ঘটনার পরপরই মেহেরপুর সদর থানা-পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সাহাবুল শেখকে আটক করে। আটকের সময় সাহাবুল বাবার সঙ্গে জমিজমা ও সম্পদ নিয়ে বিরোধের কথা জানান। তাঁর দাবি, বাবা তাঁকে সবকিছু থেকে বঞ্চিত করে আসছিলেন। নিজের জমিতে অন্য একজনকে সার ছিটাতে দেখে তাঁর মাথা গরম হয়ে যায়। এ কারণে তিনি বাবাকে হত্যা করেছেন বলে স্বীকারোক্তিমূলক বক্তব্য দেন। এ সময় নিজের ফাঁসি হলেও সমস্যা নেই বলেও মন্তব্য করেন তিনি।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত সাহাবুল শেখকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪

মেহেরপুরে ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

আপডেট সময় ০৫:৪৮:০৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬