ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে নিমগাছ কাটা নিয়ে বিরোধ, হাসুয়ার কোপে বিচ্ছিন্ন বৃদ্ধাঙ্গুল ব্রাহ্মণপাড়ায় এক দিনে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৯ আত্রাইয়ে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, আটক ২ মেহেরপুরে পিআইডির সেমিনারে সাংবাদিক বাছাই নিয়ে বিতর্ক মামলার ভয় দেখিয়ে ১০ হাজার টাকা আদায়, অভিযোগ ফুলতারার নিউইয়র্কে স্পাইডার-ম্যানের নামে সড়ক, নতুন পরিচয়ে ইনগ্রাম স্ট্রিট। ফিলিস্তিনের মসজিদে আগুন ,সন্দেহ ইসরায়েলি বসতিস্থাপনকারীদের বিরুদ্ধে জঙ্গল সলিমপুরের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মাস্টারপ্ল্যান জনসেবায় গোহালাকান্দার চেয়ারম্যান আনোয়ার হোসেন পূজার ছুটিতে ১০ দিন বন্ধ বেরোবি, ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা

১৩ দিন ধরে হাসপাতালে অভিনেত্রী কল্পনা

ভাইরাসজনিত গুরুতর অসুস্থতা নিয়ে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা। গত ১৩ দিন ধরে হাসপাতালে রয়েছেন তিনি।

তবে আগের চেয়ে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন অভিনয়শিল্পী সংঘের কার্যনির্বাহী সদস্য ইমরান হাসো।

সোমবার খালেদা আক্তার কল্পনাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন অভিনয়শিল্পী সংঘের কার্যনির্বাহী সদস্য ইমরান হাসো ও আইন ও কল্যাণ সম্পাদক সূচনা সিকদার। এ সময় তাঁরা অভিনেত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

ইমরান হাসো জানান, ভাইরাসজনিত সমস্যায় তাঁর পুরো শরীর আক্রান্ত হয়েছিল।

এমনকি চার-পাঁচ দিন কথা বলতেও পারছিলেন না এই অভিনেত্রী। তবে বর্তমানে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন তিনি। চলতি সপ্তাহের মধ্যেই হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে।

এদিকে দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন খালেদা আক্তার কল্পনা।

সাদাকালো সিনেমার যুগে নায়িকা হিসেবে অভিনয়জীবন শুরু করেছিলেন খালেদা আক্তার কল্পনা। দীর্ঘ অভিনয়জীবনে বড় বোন, ভাবি ও মায়ের চরিত্রে অভিনয় করে নিজেকে একজন দক্ষ শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি।

বর্তমানে অভিনয়ে নিয়মিত নন তিনি। মাঝেমধ্যে নাটকে দেখা যায় তাঁকে। সর্বশেষ ‘তছনছ’ সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লালপুরে নিমগাছ কাটা নিয়ে বিরোধ, হাসুয়ার কোপে বিচ্ছিন্ন বৃদ্ধাঙ্গুল

১৩ দিন ধরে হাসপাতালে অভিনেত্রী কল্পনা

আপডেট সময় ০৬:৩৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬