ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ভারতীয় মোটরসাইকেল জব্দ আশুলিয়ায় বিথী হত্যা মামলায় অটোরিকশা মেকানিক মজনু গ্রেপ্তার জুলাই ২০২৫-এর উপবৃত্তি এখনো অনিশ্চিত, আর কত অপেক্ষা করবেন ডিগ্রি শিক্ষার্থীরা? বিলুপ্তির পথে জাতীয় খেলা কাবাডি, বড়াইগ্রামে মাদকমুক্ত সমাজ গঠনে প্রীতি ম্যাচ ফের কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩২৬৬ টাকা ১৩ দিন ধরে হাসপাতালে অভিনেত্রী কল্পনা এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন, গুরুত্বপূর্ণ পদে আসছেন চার নেতা ফুলবাড়ীতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন, গুরুত্বপূর্ণ পদে আসছেন চার নেতা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হচ্ছে। দলটির শীর্ষ কয়েকটি পদের নাম ও দায়িত্বে পরিবর্তন আসছে। আহ্বায়ক ও সদস্যসচিব পদে আগের ব্যক্তিরা থাকলেও মুখ্য সমন্বয়ক, মুখ্য সংগঠক, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল)—এই চারটি পদ বিলুপ্ত হতে যাচ্ছে বলে একাধিক সূত্র দৈনিক আমাদের মাতৃভূমিকে নিশ্চিত করেছে।

জানা গেছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটি ঘোষণার পর থেকে দলটিতে দুই শতাধিক নেতাকর্মী স্থান পেয়েছেন। বিভিন্ন সময়ে কমিটির আকার বাড়ানোর পাশাপাশি নতুন পদও সৃষ্টি করা হয়েছিল। সর্বশেষ দলটির মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখপাত্র ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ছিলেন হাসনাত আবদুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠকের দায়িত্বে ছিলেন সারজিস আলম। এনসিপির দলীয় কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘রাজনৈতিক পর্ষদ’-এর সভায় চারটি পদ বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক যুগ্ম আহ্বায়ক ঢাকা পোস্টকে বলেন, তাঁদের বেশ কয়েকটি পদে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিনিয়র যুগ্ম আহ্বায়কের দুটি এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিবের দুটি পদ সৃষ্টি করা হয়েছে। এ ছাড়া বেশ কয়েকটি উপকমিটির প্রধান ঘোষণা করা হবে।

সূত্রমতে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির পুনর্গঠন ও দায়িত্ব বণ্টনের ঘোষণা মঙ্গলবার রাতে দেওয়া হতে পারে। বর্তমান মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী পুনর্গঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেতে যাচ্ছেন। একই পদে দায়িত্ব পেতে পারেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। অন্যদিকে, সিনিয়র যুগ্ম সদস্যসচিব পদে দায়িত্ব পেতে যাচ্ছেন বর্তমান মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

সূত্রে আরও জানা গেছে, সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে সারজিস আলম সাংগঠনিক বিষয়গুলো দেখভাল করবেন। এ ছাড়া আরিফুল ইসলাম আদীব ও আলী আহসান জুনায়েদ সহপ্রধান হিসেবে কাজ করবেন।

সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, ২৩ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করবেন নাহিদ ইসলাম। এতে দলের শীর্ষ নেতারাও অংশ নেবেন।

এদিকে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ঢাকাসহ সারা দেশের পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কাজ করবেন এনসিপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা। দলের শীর্ষ নেতারা নিজ নিজ নির্বাচনী আসনের পূজামণ্ডপ পরিদর্শন করবেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

গত রোববার অনুষ্ঠিত সভায় আরও জানানো হয়, এনসিপির কেন্দ্রীয় কমিটির পুনর্গঠন ও দায়িত্ব বণ্টনের কাজ চূড়ান্ত হয়েছে। ১৩ অক্টোবরের মধ্যে পুনর্গঠিত কমিটি ঘোষণা করা হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, আবদুল্লাহ আল আমিন ও নুসরাত তাবাসসুম। এ ছাড়া দলের শীর্ষ পর্যায়ের নেতা সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আরিফুল ইসলাম আদীব, সারোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ ও সালেহউদ্দিন সিফাত সভায় অংশ নেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী

এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন, গুরুত্বপূর্ণ পদে আসছেন চার নেতা

আপডেট সময় ০৬:২৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬