ঢাকা ০২:৫০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সরাইয়ের সাক্ষাৎ দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে সতর্ক বিএনপি: রিজভী মিরপুর গৃহায়নের প্রকৌশলী সাখাওয়াতের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি, সরকারি সম্পত্তি দখল ও সিন্ডিকেট পরিচালনার অভিযোগ রাজবাড়ীর কালুখালীতে পিডিবিএফের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু রংপুরে ৮০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ কুমিল্লায় ৩৭ কেজি গাঁজাসহ ৬০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার জিএম কাদেরের উত্তরার বাসভবনে হামলার অভিযোগ কন্যাশিশু কোনো বোঝা নয়, অফুরন্ত সম্ভাবনার উৎস: রাষ্ট্রপতি রংপুরে মাদকবিরোধী অভিযান, ৮০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জিএম কাদেরকে গ্রেপ্তারের দাবিতে তাঁর বাসার সামনে বিক্ষোভ-মিছিল

জামায়াত ও আওয়ামী লীগ সেই ১৯৯৬ সালের বন্ধু: রাশেদ খাঁন

আওয়ামী লীগ দিল্লিতে বসে এবং বাংলাদেশে জামায়াতে ইসলামী চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। তিনি বলেন, জনগণ বিএনপি সরকারের পাশে থাকলে যেকোনো চাপ ও ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব।

রোববার (১১ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ ও জামায়াতের মিত্রতার কথা উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, “জামায়াতে ইসলামী এবং আওয়ামী লীগ সেই ১৯৯৬ সালের বন্ধু। একসঙ্গে তাদের গভীর ভালোবাসা দেখেছি। ১৯৮৬ সালে এরশাদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য জামায়াত ও আওয়ামী লীগ দেশ ও জনগণের বিরুদ্ধে চক্রান্ত করেছিল। সেই চক্রান্ত তখন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের জনগণ মোকাবিলা করেছিল। অর্থাৎ অতীতেও তারা বিএনপির বিরুদ্ধে চক্রান্ত করেছে, বিএনপি তা মোকাবিলা করেছে।”

জামায়াতে ইসলামীর সমালোচনা করে তিনি বলেন, জামায়াতের আমির নিজেই জ্বালানি সংকটকে জাতীয় সংকট বলেছেন। অথচ জ্বালানি সংকটকে পুঁজি করে বিরোধী দল যে লংমার্চ করেছে, তার কোনো গুরুত্ব নেই। দেশের জনগণও তাদের লংমার্চ গ্রহণ করেনি। পতিত আওয়ামী লীগকে সুযোগ করে দেওয়ার উদ্দেশ্যেই সদ্য ক্ষমতায় আসা সরকারের বিরুদ্ধে চূড়ান্ত কর্মসূচি দেওয়া হয়েছে।

এর আগে দুপুরে তিনি সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকায় অবস্থিত আব্বাসী মঞ্জিল জৌনপুরী দরবার শরিফে মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মাশফিকুর রহমানসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সরাইয়ের সাক্ষাৎ

জামায়াত ও আওয়ামী লীগ সেই ১৯৯৬ সালের বন্ধু: রাশেদ খাঁন

আপডেট সময় ১২:০০:৩৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬