ঢাকা ০২:৫০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সরাইয়ের সাক্ষাৎ দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে সতর্ক বিএনপি: রিজভী মিরপুর গৃহায়নের প্রকৌশলী সাখাওয়াতের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি, সরকারি সম্পত্তি দখল ও সিন্ডিকেট পরিচালনার অভিযোগ রাজবাড়ীর কালুখালীতে পিডিবিএফের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু রংপুরে ৮০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ কুমিল্লায় ৩৭ কেজি গাঁজাসহ ৬০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার জিএম কাদেরের উত্তরার বাসভবনে হামলার অভিযোগ কন্যাশিশু কোনো বোঝা নয়, অফুরন্ত সম্ভাবনার উৎস: রাষ্ট্রপতি রংপুরে মাদকবিরোধী অভিযান, ৮০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জিএম কাদেরকে গ্রেপ্তারের দাবিতে তাঁর বাসার সামনে বিক্ষোভ-মিছিল

রংপুরে ৮০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

রংপুরের তারাগঞ্জে মাদকবিরোধী অভিযানে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কুইক রেসপন্স টিমের (কিউআরটি) তৎপরতায় ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশের নেতৃত্বে পরিচালিত এ অভিযান মাদকবিরোধী কার্যক্রমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার আরেকটি উদাহরণ।

গতকাল রোববার (১১ অক্টোবর) দুপুর ২টা ৩৫ মিনিটে তারাগঞ্জ উপজেলার ৪ নম্বর হাড়িয়ারকুঠি ইউনিয়নের পারঘাট সর্দারপাড়া এলাকার ‘বাবার দোয়া’ হোটেলের সামনে এ অভিযান চালানো হয়।

রংপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের দিকনির্দেশনায় জেলা ডিবি পুলিশের এসআই (নিঃ) ভূষন চন্দ্র বর্মনের নেতৃত্বে ডিবি পুলিশ ও কিউআরটির একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে চারজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পারঘাট সর্দারপাড়া এলাকার মৃত নুর ইসলামের ছেলে মো. আকবর হোসেন (৩৮) ও মো. মাসুদ (৪৭)। অপর দুজন হলেন রংপুর কোতোয়ালি থানার ঈশ্বরপুর জোলাপাড়া এলাকার মৃত আলী হোসেনের ছেলে মো. ফারুক (৩০) এবং মৃত তোফাজ্জল হোসেন ভোলার ছেলে মো. জরেজ ওরফে ভুট্টু (৫৬)।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের তল্লাশি করে আকবর হোসেনের কাছ থেকে ৪০ পিস, মাসুদের কাছ থেকে ১৭ পিস, ফারুকের কাছ থেকে ১৫ পিস এবং জরেজ ওরফে ভুট্টুর কাছ থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সব মিলিয়ে ৮০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

পরে গ্রেপ্তার ব্যক্তিদের ও উদ্ধার করা আলামত তারাগঞ্জ থানায় নেওয়া হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সরাইয়ের সাক্ষাৎ

রংপুরে ৮০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

আপডেট সময় ০২:০০:৩৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬