ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সরাইয়ের সাক্ষাৎ দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে সতর্ক বিএনপি: রিজভী মিরপুর গৃহায়নের প্রকৌশলী সাখাওয়াতের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি, সরকারি সম্পত্তি দখল ও সিন্ডিকেট পরিচালনার অভিযোগ রাজবাড়ীর কালুখালীতে পিডিবিএফের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু রংপুরে ৮০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ কুমিল্লায় ৩৭ কেজি গাঁজাসহ ৬০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার জিএম কাদেরের উত্তরার বাসভবনে হামলার অভিযোগ কন্যাশিশু কোনো বোঝা নয়, অফুরন্ত সম্ভাবনার উৎস: রাষ্ট্রপতি রংপুরে মাদকবিরোধী অভিযান, ৮০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জিএম কাদেরকে গ্রেপ্তারের দাবিতে তাঁর বাসার সামনে বিক্ষোভ-মিছিল

আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন, তাড়াইলে ইউএনও বললেন-কন্যাশিশুরা সমাজের বোঝা নয়, সম্পদ

‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্য সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইলে আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে তাড়াইল সদর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রী, শিক্ষক, এনজিওকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তারা অংশ নেন।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা আখতার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিসান আলী, তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ মণ্ডল এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রিয়া রায়।

বক্তারা বলেন, কন্যাশিশুরা সমাজের বোঝা নয়, সম্পদ। বাল্যবিবাহ রোধ, কন্যাশিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করা এবং তাদের অধিকার রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে তাড়াইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত হোসেন বিপ্লব, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল তাড়াইল উপজেলা শাখার সভাপতি আতিকুর রহমান অপু, গণ অধিকার পরিষদ তাড়াইল উপজেলা শাখার সভাপতি প্রকৌশলী জাকিরুল ইসলাম বাকী, রাউতি ইউনিয়ন পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দিলোয়ারা খানম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শৈবাল কুমার পাল দিপুসহ মহিলা বিষয়ক কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সরাইয়ের সাক্ষাৎ

আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন, তাড়াইলে ইউএনও বললেন-কন্যাশিশুরা সমাজের বোঝা নয়, সম্পদ

আপডেট সময় ১২:৫৮:৪০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬