ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়ায় জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ৬ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান মেহেরপুরের রাজনগরে গোল্ডেন লাইন বাসের চাপায় প্রথম শ্রেণির ছাত্র ফাহিম নিহত পাকিস্তান-শাসিত কাশ্মীরে নির্বাচনি সহিংসতায় ৯০ জনের মৃত্যু, জবাব চান স্বজনেরা উসকানিমূলক স্লোগান দিয়ে বাসায় হামলা চালানো হয়: জি এম কাদের যন্তর মন্তরে মিছিল-সমাবেশ বন্ধ, বিকল্প তিন স্থান নির্ধারণ সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত গাড়ির ধাক্কায় তিন শিক্ষার্থী নিহত, চালক বললেন ‘বাবা সামলে নেবে’ পীরগঞ্জে কাঁঠালগাছে ঝুলছিল ট্রাকচালকের মরদেহ দেশব্যাপী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, লক্ষ্যমাত্রা ৪.৮৫ কোটি পরিবার দৌলতখানে ১১ বছরের সংসার ছেড়ে ৬ মাসের প্রেমের টানে অনশনে দুই সন্তানের জননী, পরিবারসহ লাপাত্তা প্রেমিক

পীরগঞ্জে কাঁঠালগাছে ঝুলছিল ট্রাকচালকের মরদেহ

রংপুরের পীরগঞ্জে কাঁঠালগাছ থেকে ফারুক মিয়া (৩০) নামে এক ট্রাকচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার রামনাথপুর ইউনিয়নের আব্দুল্যাহপুর গ্রামের পূর্বপাড়া এলাকার বিলের ধারে একটি কাঁঠালগাছ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের পশ্চিমপাড়ার বাসিন্দা আইয়ুব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে বিলের ধারে একটি কাঁঠালগাছে মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পীরগঞ্জ থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ থানায় নেওয়া হয়।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টুঙ্গিপাড়ায় জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ৬ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান

পীরগঞ্জে কাঁঠালগাছে ঝুলছিল ট্রাকচালকের মরদেহ

আপডেট সময় ০৪:২৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬