ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাড়ির ধাক্কায় তিন শিক্ষার্থী নিহত, চালক বললেন ‘বাবা সামলে নেবে’ পীরগঞ্জে কাঁঠালগাছে ঝুলছিল ট্রাকচালকের মরদেহ দেশব্যাপী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, লক্ষ্যমাত্রা ৪.৮৫ কোটি পরিবার দৌলতখানে ১১ বছরের সংসার ছেড়ে ৬ মাসের প্রেমের টানে অনশনে দুই সন্তানের জননী, পরিবারসহ লাপাত্তা প্রেমিক আগেকার দিনের শিক্ষক ও বর্তমান শিক্ষক: সময়ের পরিবর্তনে শিক্ষার রূপ সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান, ডাকাতের কবল থেকে উদ্ধার ৪ জেলে আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন, চিত্রাঙ্কন, র‍্যালি ও আলোচনা সভা কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী পুলিশের বিশেষ অভিযান, আটক ৩৫৩ দাম্মামে সাময়িক ফ্লাইট চলাচল বন্ধ, দোহায় গেল বাংলাদেশ বিমান সারের ডিলার দলীয় নেতাকর্মীদের দিলে সারের অনিয়ম ঠেকাবে কে?

আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন, চিত্রাঙ্কন, র‍্যালি ও আলোচনা সভা

‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা পি.এম. কামরুজ্জামান। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন।

এ ছাড়া বক্তব্য দেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, সিনিয়র সহসভাপতি আব্দুল জলিল চকলেট, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা এবং আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি মো. রুহুল আমিন প্রমুখ।

কর্মসূচি ও আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

সভাপতির সমাপনী বক্তব্যে ইউএনও মো. মনিরুজ্জামান বলেন, কন্যাশিশুরা আমাদের সমাজের অন্যতম চালিকাশক্তি। আজকের কন্যাশিশুরাই আগামী দিনের সুনাগরিক হয়ে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে। তাই তাদের সুরক্ষা নিশ্চিত করা, মানসম্মত শিক্ষা প্রদান করা এবং বাল্যবিবাহ রোধ করা আমাদের সবার নৈতিক দায়িত্ব।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাড়ির ধাক্কায় তিন শিক্ষার্থী নিহত, চালক বললেন ‘বাবা সামলে নেবে’

আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন, চিত্রাঙ্কন, র‍্যালি ও আলোচনা সভা

আপডেট সময় ০৩:৪২:০৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬