কারা অধিদপ্তরের নতুন মহাপরিদর্শক (আইজি প্রিজন) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীর।
সোমবার (১২ অক্টোবর) সকালে নতুন আইজি প্রিজন কারা অধিদপ্তরে পৌঁছালে অতিরিক্ত কারা মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবির, কর্নেল মেছবাহুল আলম সেলিমসহ কারা অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এর আগে, গত ৪ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে প্রেষণে কারা মহাপরিদর্শক পদে নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে তাঁর চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।
ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীর বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তা। একই প্রজ্ঞাপনে আরও কিছু পদে পরিবর্তন আনা হয়েছে।
কর্নেল মো. সাইদুল ইসলামকে অতিরিক্ত কারা মহাপরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে, আগের অতিরিক্ত কারা মহাপরিদর্শক মোহাম্মদ মোস্তফা কামালকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 





















