ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণপূর্তের মোয়াজ্জেমের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগ বিআইডব্লিউটিএ নারীকাণ্ডে বরখাস্ত সেই আরিফকে অন্য বিভাগে পদায়ন চট্টগ্রাম কাস্টমসের ওমর কাউসার ও সুমন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ-হয়রানির অভিযোগ, নীরব কর্তৃপক্ষ বড়লেখায় সড়ক দুর্ঘটনা রোধে নিসচার উদ্যোগে শিক্ষার্থী সমাবেশ ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন বিধিমালা জারি যান্ত্রিক ত্রুটি মেরামতের পর ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযানে ৬ জনের কারাদণ্ড অন্যের হাত ধরে উধাও স্ত্রী, প্রবাসী বললেন-কাবাঘরে গিয়ে বিচার দিবো মুক্তিযোদ্ধা কোটা নিয়ে জালিয়াতির অভিযোগ, ৩ কর্মকর্তা এবার ওএসডি রংপুর-সৈয়দপুর মহাসড়কে বাস উল্টে হেলপার নিহত, আহত ২০

‎মালদ্বীপে কুমিল্লার যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মালদ্বীপে মো. সজিব (২৭) নামে কুমিল্লার এক প্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। শনিবার দুপুরে তার শোবার ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
‎
‎নিহত সজিব কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের মহালক্ষ্মীপাড়া গ্রামের উত্তরপাড়া এলাকার আবদুল খালেকের ছেলে।
‎পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সকালে মালদ্বীপের কয়েকজন বাংলাদেশি প্রবাসী ফোন করে সজিবের মৃত্যুর খবর জানান। পরে তার স্বজনরা জানতে পারেন, শোবার ঘরে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার মরদেহ পাওয়া গেছে।
‎
‎সজিবের চাচাতো ভাই সোহেল জানায়, তারা জানতে পারেন, সজিবের কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নিয়ে যাওয়া হয়। তবে ঘটনার পর থেকে সজিবের সঙ্গে একই কক্ষে বসবাসরত দুই বাংলাদেশিসহ তিনজন পলাতক রয়েছেন বলে তারা জানতে পেরেছেন। এ ঘটনায় সজিবের মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে সন্দেহ ও উদ্বেগ তৈরি হয়েছে।
সজিবের মৃত্যুর সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন স্বজনরা। একই সঙ্গে তার মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট দফতরের সহযোগিতা চেয়েছেন তারা।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণপূর্তের মোয়াজ্জেমের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগ

‎মালদ্বীপে কুমিল্লার যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০২:৩১:১৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬