ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্র তৈরির বিজ্ঞাপন, লালমাইয়ে যুবক আটক বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‍্যালি ও আলোচনা সভা শিবগঞ্জে ইউএনও মাজহারুল ইসলাম ও স্বর্ণপদকপ্রাপ্ত নাহিদ উজ্জামানকে সংবর্ধনা রংপুর মেডিকেলে আগুন, বিদ্যুৎহীনতায় ব্যাহত চিকিৎসাসেবা লালপুরে ৯০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ স্বামী-স্ত্রী আটক দক্ষিণ কোরিয়ায় কর্মসংস্থানের সুযোগ বাড়াতে প্রতিমন্ত্রীর সফর হজযাত্রীদের কোরবানির অর্থ নিয়ে অনিয়ম, এজেন্সিকে জরিমানা কেইনই ব্যালন ডি’অরের যোগ্য, বলছেন বায়ার্ন কোচ এতিম শিশুকে গাড়িচাপায় হত্যার অভিযুক্ত পাকিস্তানে পুলিশের গুলিতে নিহত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে পরপর ২ দুর্ঘটনা, নিহত ১

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর অংশে স্বল্প সময়ের ব্যবধানে একই স্থানে পরপর দুটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে এক মোটরসাইকেল আরোহী নিহত ও এক বাসযাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে ষোলঘর ভূঁইচিত্র এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

নিহত মো. আসলাম হোসেন (৪০) ঢাকার শাহবাগ এলাকার বাসিন্দা বলে জানা গেছে। আহত মো. নজরুল ইসলাম (৪৭) পটুয়াখালীর মির্জাগঞ্জ এলাকার বাসিন্দা।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, মঙ্গলবার ভোররাত সাড়ে ৩টার দিকে শ্রীনগর ফায়ার স্টেশনে খবর আসে, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে ষোলঘর ভূঁইচিত্র এলাকায় একটি মোটরসাইকেলকে পেছন থেকে অজ্ঞাতনামা একটি গাড়ি ধাক্কা দিয়েছে। এতে মোটরসাইকেল আরোহী আসলাম হোসেন ঘটনাস্থলেই নিহত হন।

এর কিছুক্ষণ পর একই লেনে দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম দুর্ঘটনার পরিস্থিতি দেখতে সামনে থাকা যাত্রীবাহী লিটন ট্রাভেলস গতি কমিয়ে ব্রেক করে। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা আব্দুল্লাহ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে লিটন ট্রাভেলসকে সজোরে ধাক্কা দেয়। এতে লিটন ট্রাভেলসের এক যাত্রী আহত হন।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ফায়ার সার্ভিসের সদস্যরা নিহত মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। আহত বাসযাত্রীকে অ্যাম্বুলেন্সযোগে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনের তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে পরপর ২ দুর্ঘটনা, নিহত ১

আপডেট সময় ০১:১১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬