ঢাকা ১১:০০ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ অনুমতি ছাড়া বিশ্ববিদ্যালয়ের নাম, লোগো ও পরিচিতিচিহ্ন ব্যবহারে নিষেধাজ্ঞা ববি প্রশাসনের বিলবিলাস আব্দুর রশীদ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন মাহফুজুর রহমান সবুজ শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বাড়ছে নজরদারি এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা পাল্টে যাবে: অর্থমন্ত্রী বালিয়াডাঙ্গীতে বাড়িতে ঢুকে হায়নার হামলা, বৃদ্ধাসহ আহত ৫ পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ২ ভারতীয় গরু আটক বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ও সমাবেশ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে খড়ের স্তূপের নিচে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার

রাস্তার পাশে অসহায় নারী, ভিডিও দেখে তিন মাস পর স্ত্রীকে চিনলেন স্বামী

প্রায় তিন মাস ধরে নিখোঁজ মানসিকভাবে অসুস্থ স্ত্রীকে খুঁজেছেন পথে পথে। অবশেষে ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওর সূত্র ধরে প্রিয় মানুষটির সন্ধান পান তিনি। দীর্ঘ অপেক্ষার পর স্ত্রীকে ফিরে পেয়ে তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন স্বামী। আবেগঘন এ দৃশ্য ছুঁয়ে যায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের হৃদয়।

মানিকগঞ্জের সাটুরিয়ায় ঘটেছে মানবিক এই ঘটনা। প্রায় তিন মাস আগে নিজ বাড়ি থেকে নিখোঁজ হন ওই নারী। এরপর স্ত্রীকে খুঁজতে রেলস্টেশন, বাস টার্মিনাল, মাজার, আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে ছুটে বেড়ান তার স্বামী। কিন্তু দীর্ঘদিনেও তার কোনো সন্ধান পাননি।

এদিকে নিজের নাম-ঠিকানাও ভুলে যাওয়া ওই নারী দিন কাটাচ্ছিলেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের রাস্তার পাশে। রোদ-বৃষ্টি উপেক্ষা করে ক্ষুধার্ত অবস্থায় মানুষের দ্বারে দ্বারে ঘুরছিলেন আশ্রয়ের আশায়।

এ সময় তার পাশে দাঁড়ান স্থানীয় ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর ‘ভয়েস অব রবিউল ভাই’। নারীর অসহায় অবস্থার চিত্র তুলে ধরে একটি ভিডিও তৈরি করে ফেসবুকে প্রকাশ করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার একপর্যায়ে তা পৌঁছে যায় ওই নারীর স্বামীর মোবাইল ফোনে। ভিডিও দেখেই স্ত্রীকে চিনতে পারেন তিনি। পরে পরিচয় ও অবস্থান নিশ্চিত হয়ে দ্রুত সেখানে ছুটে যান।

গত ২৮ সেপ্টেম্বর স্ত্রীকে খুঁজে পান তিনি। দীর্ঘ প্রায় তিন মাস পর প্রিয় মানুষটিকে সামনে পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি স্বামী। স্ত্রীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন তিনি। স্বামীকে দেখেও ওই নারী তাকে চিনতে পারেন।

দীর্ঘ বিচ্ছেদের পর এমন আবেগঘন পুনর্মিলনের দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দা ও পথচারীরাও। স্ত্রীকে ফিরে পেয়ে আকাশের দিকে তাকিয়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানান স্বামী।

কনটেন্ট ক্রিয়েটর রবিউল হক বলেন, রাস্তার পাশে ওই নারীকে অসহায় অবস্থায় দেখে তার খুব কষ্ট হয়। তখনই তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করার সিদ্ধান্ত নেন। সেই উদ্দেশ্যে ভিডিওটি তৈরি করে ফেসবুকে প্রকাশ করেন তিনি।

রবিউল বলেন, ‘অবশেষে গত মঙ্গলবার তার স্বামী এসে তাকে নিয়ে যান। সেই মুহূর্তটি আমার জন্য সত্যিই আবেগঘন ও স্মরণীয় হয়ে থাকবে। তাকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে আমিও আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম। একজন অসহায় মানুষকে তার আপনজনদের কাছে ফিরিয়ে দিতে পেরেছি, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া।’

এদিকে ওই নারীর স্বামী গণমাধ্যমের কাছে তার নাম-পরিচয় প্রকাশ না করার অনুরোধ জানিয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

রাস্তার পাশে অসহায় নারী, ভিডিও দেখে তিন মাস পর স্ত্রীকে চিনলেন স্বামী

আপডেট সময় ০৩:৫৭:০৬ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬