ঢাকা ১০:০৩ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির বান্দরবানে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে নিহত ২ মেরুল বাড্ডায় রাজউকের ১১ একর জমি বেদখল, ২১ বছরেও উদ্ধারের উদ্যোগ নেই তুরস্কে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ১০০ শতাংশের বেশি মন্টিনেগ্রোতে বছরে ৫০ হাজারের বেশি বাংলাদেশি কর্মী নিয়োগের সম্ভাবনা তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বরগুনায় ১ কোটি ৪০ লাখ টাকার বেড়িবাঁধ নির্মাণের দুই মাসেই ধস একাধিক আবাসিক হোটেল ঘিরে সাজ্জাদের বিরুদ্ধে নারী পাচার-মাদক কারবারের অভিযোগ ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক দলে জিএস মাহবুবুর রহমানের সাংগঠনিক ভূমিকা

পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ২ ভারতীয় গরু আটক

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে দুটি ভারতীয় গরু আটক করেছে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)। ভোররাতে সীমান্ত এলাকায় বিজিবির তৎপরতায় গরু পাচারের একটি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, রোববার ভোর আনুমানিক ৫টার দিকে পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ঝালংগী সীমান্ত এলাকায় ভারতীয় গরু পাচারের গোপন সংবাদ পায় ৬১ বিজিবি। সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহলদল দ্রুত ওই এলাকায় অবস্থান নেয় এবং অভিযান পরিচালনা করে।

অভিযানের একপর্যায়ে সীমান্ত এলাকা থেকে গরু নিয়ে আসার সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা গরুগুলো ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে কাঁঠালতলী এলাকায় পরিত্যক্ত অবস্থায় দুটি ভারতীয় গরু উদ্ধার করেন।

আটক করা গরু দুটির আনুমানিক সিজার মূল্য ২ লাখ ২০ হাজার টাকা বলে জানা গেছে।

সীমান্তসংশ্লিষ্টরা বলছেন, পাটগ্রাম সীমান্ত দিয়ে বিভিন্ন সময়ে চোরাচালানের মাধ্যমে ভারতীয় গরু আনার চেষ্টা হয়ে থাকে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ড ঠেকাতে সীমান্তে বিজিবির টহল ও নজরদারি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এদিকে সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে ৬১ বিজিবির নিয়মিত টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিজিবি সদস্যদের সতর্ক অবস্থান ও নজরদারি অব্যাহত রয়েছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’

পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ২ ভারতীয় গরু আটক

আপডেট সময় ০৭:৪১:২৮ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬