ঢাকা ১০:৪২ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন দায়িত্ব পেলেন আসিফ, সারজিস ও মিতু ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির বান্দরবানে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে নিহত ২ মেরুল বাড্ডায় রাজউকের ১১ একর জমি বেদখল, ২১ বছরেও উদ্ধারের উদ্যোগ নেই তুরস্কে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ১০০ শতাংশের বেশি মন্টিনেগ্রোতে বছরে ৫০ হাজারের বেশি বাংলাদেশি কর্মী নিয়োগের সম্ভাবনা তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বরগুনায় ১ কোটি ৪০ লাখ টাকার বেড়িবাঁধ নির্মাণের দুই মাসেই ধস একাধিক আবাসিক হোটেল ঘিরে সাজ্জাদের বিরুদ্ধে নারী পাচার-মাদক কারবারের অভিযোগ

পীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

রংপুরের পীরগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (৫ অক্টোবর) উপজেলা অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা, গুণী শিক্ষকদের সম্মাননা ও প্রয়াত শিক্ষকদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকিউল বারী।

অনুষ্ঠানে শিক্ষক সমিতির সদস্যদের জমাকৃত অর্থের পাঁচ গুণ অর্থ প্রয়াত শিক্ষকদের পরিবারের সদস্যদের মাঝে নগদ সহায়তা হিসেবে প্রদান করা হয়। পাশাপাশি গুণী শিক্ষকদের সম্মাননা দেওয়া হয়।

এ সময় বক্তব্য দেন কুমেদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) পীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবু আজাদ বাবলু, একাডেমিক সুপারভাইজার সাজেদুল বারী, কুমেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, পীরগঞ্জ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, পীরগঞ্জ ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান সেলিম, পীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি সাইফুল আজাদ মন্ডল এবং লালদিঘী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াতিমুল হাসান লিটন প্রমুখ।

বক্তারা শিক্ষকতার মর্যাদা, শিক্ষকদের অবদান এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে শিক্ষকদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। তারা শিক্ষকদের পেশাগত মর্যাদা ও দায়িত্বের গুরুত্ব তুলে ধরেন।

আলোচনা সভা শেষে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে অংশগ্রহণকারীদের নিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন দায়িত্ব পেলেন আসিফ, সারজিস ও মিতু

পীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

আপডেট সময় ০৫:০৭:২৮ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬