কিশোরগঞ্জের তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) দুপুর ২টায় তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সামছুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার সামছুন্নাহার মাকসুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য অফিসার আশরাফুল ইসলাম তালুকদার।
প্রধান অতিথি জেলা শিক্ষা অফিসার সামছুন্নাহার মাকসুদা শিক্ষার্থীদের উদ্দেশে ভেজাল খাদ্য চেনার উপায়, ফাস্টফুড ও রঙিন খাবারের ক্ষতিকর দিক, হাত ধুয়ে খাবার খাওয়া এবং খাদ্য সংরক্ষণের সঠিক নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
এ সময় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা কর্মশালায় অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা নিরাপদ খাদ্য বিষয়ে বিভিন্ন প্রশ্ন করে এবং নিরাপদ খাদ্য গ্রহণের শপথ নেয়।
এ সময় তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সব শিক্ষক উপস্থিত ছিলেন।
রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি 






















