ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনিয়োগ ও জ্বালানিতে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মৌলভীবাজার শহরের চৌমুহনায় মব সৃষ্টি করে হেনস্তার শিকার পুলিশ কর্মকর্তা গঙ্গাচড়ায় উৎসবমুখর আয়োজনে প্রবীণ দিবস পালিত মেট্রো রেলের দুই লাইন নির্মাণে ৪৬ হাজার কোটি টাকা ব্যয় অনুমোদন মিষ্টির পদত্যাগ আজ থেকে কার্যকর, গেজেট এলে ইসিকে জানাব: স্পিকার জীবনে শিক্ষা ছাড়া সফলতা সম্ভব নয়: ফাহমিদা হক এমপি আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির তিন শিক্ষকসহ ১১ জন স্থায়ী বহিষ্কার আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন নওগাঁর ধামইরহাটে ধর্মান্তরিত হয়ে একই পরিবারের ৫ জনের ইসলাম গ্রহণ রাড্ডা ভাঙচুরের ঘটনায় সরকারকে জামায়াত আমিরের বার্তা

নবীগঞ্জে শান্তিপূর্ণ দুর্গোৎসব নিশ্চিতে বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে ইউএনও সুলতানা জেরিন

আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ এবং প্রতিমা তৈরির কারিগরদের কাজ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা জেরিন।

পরিদর্শনকালে তিনি বিভিন্ন মণ্ডপের নিরাপত্তাব্যবস্থা, আলোকসজ্জা, প্রবেশ ও বের হওয়ার পথ এবং প্রতিমা তৈরির অগ্রগতি সরেজমিনে প্রত্যক্ষ করেন। এ সময় তিনি পূজা কমিটির সদস্য ও কারিগরদের সঙ্গে মতবিনিময় করেন এবং যেকোনো প্রয়োজনে উপজেলা প্রশাসনের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন বলেন, “শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই উৎসব যাতে অত্যন্ত সুশৃঙ্খল, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হতে পারে, সে জন্য উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে। প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

পরিদর্শনকালে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগ ও জ্বালানিতে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

নবীগঞ্জে শান্তিপূর্ণ দুর্গোৎসব নিশ্চিতে বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে ইউএনও সুলতানা জেরিন

আপডেট সময় ০৩:৫৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬