ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বাড়ছে নজরদারি এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা পাল্টে যাবে: অর্থমন্ত্রী বালিয়াডাঙ্গীতে বাড়িতে ঢুকে হায়নার হামলা, বৃদ্ধাসহ আহত ৫ পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ২ ভারতীয় গরু আটক বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ও সমাবেশ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে খড়ের স্তূপের নিচে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার চট্টগ্রামে জাল রেকর্ডে ২৪ কোটি টাকার সরকারি জমি আত্মসাতের অভিযোগ প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ঝালকাঠীতে নবগঠিত যুব রেডক্রিসেন্ট কমিটির শুভেচ্ছা বিনিময়

বালিয়াডাঙ্গীতে বাড়িতে ঢুকে হায়নার হামলা, বৃদ্ধাসহ আহত ৫

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় লোকালয়ে ঢুকে হায়নার হামলায় মোছা. হবিজান বেগম (৭৫)সহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আহত হবিজান বেগম উপজেলার ছোটপলাশবাড়ী গ্রামের মৃত হাসিমউদ্দিনের স্ত্রী।

পরিবারের সদস্যরা জানান, গত ১ অক্টোবর আনুমানিক রাত ৭টা ৪০ মিনিটে হবিজান বেগম নামাজের জন্য ওজু করতে গেলে হঠাৎ একটি হায়না বাড়ির ভেতরে ঢুকে তাঁকে আক্রমণ করে। এতে তিনি আহত হন। পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয়রা জানান, হায়নাটি বাড়ির আশপাশে আরও চারজনকে কামড় দিয়ে আহত করেছে। হঠাৎ লোকালয়ে হায়নার এমন উৎপাত ও আক্রমণের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এলাকাবাসী জানান, হায়নাটি কোথা থেকে এসেছে এবং বর্তমানে কোথায় রয়েছে, তা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন তারা। লোকালয়ে বন্যপ্রাণীটির চলাচল বন্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বালিয়াডাঙ্গীতে বাড়িতে ঢুকে হায়নার হামলা, বৃদ্ধাসহ আহত ৫

আপডেট সময় ০৭:৫২:০৬ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬