ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গৃহবধূর কাছে ঘুষ চেয়ে ‘বড় মাশুল’ গুনলেন এসআই হারুনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট দিয়েছে দুদক বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতে পারে না কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত বরগুনার তালতলীতে নদীর তীরে ভেসে এলো বিশাল আকারে মৃত তিমি বড়লেখায় মিথ্যা মামলার অভিযোগে সোনাহর আলীর সংবাদ সম্মেলন জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটিতে প্রকৌশলী আতিকুল ইসলাম বেরোবির বিজয়-২৪ হলে আধুনিকায়িত রিডিং রুম ও মসজিদ উদ্বোধন বিএনপি’র কান্ডারী ছাত্রনেতা তপন মাহমুদকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় মোহাম্মদপুরবাসী নওগাঁয় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা, ট্যাপেন্টাডল ও মদ জব্দ
শিক্ষাক্ষেত্রে অবদান তাই

জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান কুলাউড়ার সলমান

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২-এ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান। শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাকে এ শ্রেষ্ঠত্বের মর্যাদা প্রদান করা হয়।

প্রাথমিক শিক্ষা পদক মৌলভীবাজার জেলা বাছাই কমিটির সভাপতি জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শামসুর রহমান সাক্ষরিত এক পত্রে দৈনিক আমাদের মাতৃভূমি কে এ তথ্য নিশ্চিত করেন। সফি আহমদ সলমান কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ছাড়াও শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন।

নিজের অনুভূতি প্রকাশ করে উপজেলা চেয়ারম্যান সফি আহমদ সলমান দৈনিক আমাদের মাতৃভূমি কে বলেন, জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান মনোনীত হওয়ার গৌরবের অংশীদার কুলাউড়াবাসী। কুলাউড়াবাসীর ভালোবাসা আর সহযোগিতার ফল আমার এই অর্জন। তিনি উপজেলার শিক্ষা সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, শুধু মাত্র শ্রেষ্ঠত্ব অর্জন নয়- আমি কুলাউড়া উপজেলার শিক্ষাকে আরও এগিয়ে নিতে চাই। এজন্য সকলের সহেযোগিতা কামনা করছি।

এ ব্যাপারে মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শামসুর রহমান দৈনিক আমাদের মাতৃভূমি কে বলেন, প্রাথমিক শিক্ষার অগ্রগতি ও মানোন্নয়নে বিশেষ অবদানের জন্য কুলাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমানকে জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গৃহবধূর কাছে ঘুষ চেয়ে ‘বড় মাশুল’ গুনলেন এসআই

শিক্ষাক্ষেত্রে অবদান তাই

জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান কুলাউড়ার সলমান

আপডেট সময় ০৩:৪৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২