ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বান্দরবানে রেঞ্জ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সালমান এফ রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলার সুপারিশ সম্মাননা স্মারক পেলেন নীলফামারীর সাংবাদিক আশরাফুল ইসলাম রাজু কুমিল্লায় সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট হোসনে আরা বকুল গ্রেপ্তার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মামলা থেকে অব্যাহতির দাবিতে মানববন্ধন লালমনিরহাটে বগি ফেলে চলে গেল ট্রেনের ইঞ্জিন নিউগিনি প্রোপার্টিজের মালিক নাজিমুদ্দিনের বিরুদ্ধে আগেও ছিল জমি দখলের অভিযোগ আওয়ামী লীগের স্টাইলে বক্তব্য দিচ্ছে বিরোধী দল: মুক্তিযুদ্ধমন্ত্রী উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষণ কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান রাষ্ট্রপতির সৌহার্দ্য-সম্প্রীতির বন্ধনে মুকসুদপুর প্রেসক্লাবের সুন্দরবন ভ্রমণ

লালমনিরহাটে বগি ফেলে চলে গেল ট্রেনের ইঞ্জিন

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে লেভেল ক্রসিংয়ের ওপর আটকে থাকায় প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এ সময় পার্বতীপুর থেকে বুড়িমারীগামী লোকাল ট্রেনটির ইঞ্জিন বগি ফেলে প্রায় এক কিলোমিটার দূরে চলে যায়।

রোববার সকাল ১০টার দিকে উপজেলার তুষভাণ্ডার স্টেশন থেকে প্রায় ১০০ গজ দূরে এ ঘটনা ঘটে বলে জানান স্টেশন মাস্টার জামান মাহমুদ আপেল। প্রত্যক্ষদর্শী আবুল কাশেম বলেন, তুষভাণ্ডার স্টেশন এলাকায় ট্রেনটির বগি ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে লেভেল ক্রসিংয়ে আটকে যায়। চালক বিষয়টি বুঝতে না পেরে ইঞ্জিন নিয়ে প্রায় এক কিলোমিটার চলে যান।

এতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দুই পাশে বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে। প্রায় এক ঘণ্টা ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা। স্টেশন মাস্টার জামান মাহমুদ আপেল বলেন, ইঞ্জিন ও বগির সংযোগকারী কাপলিংয়ে যান্ত্রিক ত্রুটির কারণে বগিগুলো বিচ্ছিন্ন হয়ে যায়।

খবর পেয়ে রেলওয়ে বিভাগীয় দপ্তর থেকে একটি বিকল্প ইঞ্জিন পাঠানো হয়। পরে ওই ইঞ্জিনের সঙ্গে বগিগুলো যুক্ত করে ট্রেনটি বুড়িমারীর উদ্দেশে ছেড়ে দেওয়া হয়। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বান্দরবানে রেঞ্জ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

লালমনিরহাটে বগি ফেলে চলে গেল ট্রেনের ইঞ্জিন

আপডেট সময় ০৭:৩৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬