ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালমনিরহাটে বগি ফেলে চলে গেল ট্রেনের ইঞ্জিন নিউগিনি প্রোপার্টিজের মালিক নাজিমুদ্দিনের বিরুদ্ধে আগেও ছিল জমি দখলের অভিযোগ আওয়ামী লীগের স্টাইলে বক্তব্য দিচ্ছে বিরোধী দল: মুক্তিযুদ্ধমন্ত্রী উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষণ কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান রাষ্ট্রপতির সৌহার্দ্য-সম্প্রীতির বন্ধনে মুকসুদপুর প্রেসক্লাবের সুন্দরবন ভ্রমণ কুমিল্লায় ঝোপের নিচে বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার ভারি বৃষ্টিতে লণ্ডভণ্ড উত্তর প্রদেশ, নিহত ৫৬ মালয়েশিয়ায় মাটিধসে নিহত শরিফুল ফিরলেন কফিনবন্দি হয়ে ৩৫ কাঠা জমির বিরোধ থেকেই সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর: স্বরাষ্ট্রমন্ত্রী পদ নয়, কাজেই মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন বিদায়ী ওসি মনিরুজ্জামান

আওয়ামী লীগের স্টাইলে বক্তব্য দিচ্ছে বিরোধী দল: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, বিরোধী দল আওয়ামী লীগের স্টাইলে বক্তব্য দিচ্ছে। তারা লংমার্চ করছে। লংমার্চ করে বলছে, এ মুহূর্তে সরকারের পতন ঘটাবে। আবার বলছে, খুব তাড়াতাড়ি এক দফার ঘোষণা দেবে। কিসের এক দফা, কিসের সরকারের পতন? আওয়ামী লীগের সুরে বিরোধী দল কথা বলছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলা বিএনপির উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, বিএনপির একজন এমপি বা একজন মন্ত্রীর বিরুদ্ধে গত সাত মাসে দুর্নীতির কোনো অভিযোগ আনতে পারেনি। আগামী দিনেও পারবে না। তাহলে কেন এই উশৃঙ্খল আন্দোলন? আজকে বাংলাদেশের যে গণতান্ত্রিক পরিবেশ আছে, গত সাত মাসে একটা গুম হয়নি, একটা রাজনৈতিক কর্মী গ্রেপ্তার হয়নি, একটা অত্যাচারিত হওয়ার ঘটনাও ঘটেনি।

তিনি বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। বিরোধী দল, আপনারা গঠনমূলক রাজনীতি করুন, আমরা আপনাদের সহযোগিতা দেব। জনগণ যে জাতীয় সংসদ তৈরি করে দিয়েছে, আপনাদের যত কথা, আপনারা জাতীয় সংসদে বলুন। সকল আন্দোলন, সকল আলোচনা, সকল সমস্যা ও সকল ভুল-ত্রুটির কেন্দ্রবিন্দু হোক জাতীয় সংসদ। তবেই সংসদীয় রাজনীতি প্রতিষ্ঠা লাভ করবে।

তিনি বলেন, সরকার গঠনের পর প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন—আমি বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধশালী বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। তিনি দিনরাত কাজ করেছেন, আর তাঁর সহকর্মী হিসেবে আমরাও দিনরাত কাজ করে যাচ্ছি। আমরা সংসদে বিরোধী দলকে বারবার আহ্বান জানিয়েছি। আসুন—বিরোধিতার খাতিরে বিরোধিতা নয়, আর জ্বালাও-পোড়াও নয়।

আহমেদ আযম খান বলেন, স্বাধীনতার ৫৫ বছর পার হয়েছে। এবার আমরা একটি গণতান্ত্রিক দেশ গড়তে চাই। আমরা অর্থনীতিকে পুনর্নির্মাণ করতে চাই। আমরা বিশ্বদরবারে জাতিকে একটি সমৃদ্ধ জাতি হিসেবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড় করাতে চাই।

তিনি বলেন, আমরা দেখেছি, বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী সরকার গঠন করলে আওয়ামী লীগ নেত্রী বলেছিল—এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দেব না। বলেছিল না? বলেছিল। আর এই সুর এখনকার বিরোধী দল শুধু এতটুকুই বলছে না—এক মিনিটের জন্য শান্তিতে থাকতে দেব না। কিন্তু তাদের কর্মকাণ্ড ওই রকম, অর্থাৎ ওই সুর, ওই অস্থিতিশীল করার পাঁয়তারা।

মন্ত্রী বলেন, যে আসনগুলো পেয়েছেন, ধরে রাখার চেষ্টা করেন। নইলে এ ধরনের উসকানিমূলক কথা বললে, এভাবে অযথা লংমার্চ করলে, এক দফার আন্দোলনের কল্পকাহিনি বললে আগামী দিনে মানুষ কিন্তু ওই কয়টা আসনও দেবে না।

বিরোধী দলের উদ্দেশে আহমেদ আযম খান বলেন, আপনারা গঠনমূলক রাজনীতি করুন। স্বাধীনতার ৫৫ বছর পর ‘মানি না, মানব না’ ও জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি বাদ দিন। নতুন বাংলাদেশে নতুন রাজনীতি করুন।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, সাবেক সভাপতি এনামুল করিম অটল, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে বগি ফেলে চলে গেল ট্রেনের ইঞ্জিন

আওয়ামী লীগের স্টাইলে বক্তব্য দিচ্ছে বিরোধী দল: মুক্তিযুদ্ধমন্ত্রী

আপডেট সময় ০৭:০২:১৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬