ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনবিআর কর কমিশনার রাকিবের বিরুদ্ধে ৩২৪ কোটি টাকার দুর্নীতির অভিযোগ দুদকের মামলার পরও বহাল এএসপি, জানেন না এসপি-ডিআইজি মুকসুদপুরে দেশীয় মাছের পোনা অবমুক্ত এলজিইডির সাবেক প্রকৌশলী আব্দুস সাত্তারের পরিবারের নামে ১৫ কোটি টাকার অবৈধ সম্পদ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ দুবাইয়ে এইচবিএম ইকবালের ৭ বিলাসবহুল সম্পত্তি নিয়ে এনবিআরের অনুসন্ধান বরগুনার বেতাগীতে সেই শিশুকে ধর্ষণের চেষ্টা, যুবককে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন পাঁচ ডিজিটাল ব্যাংকের অনুমোদন বড়লেখায় সিন্ডিকেট ভাঙায় হাকালুকির ‘হাওরখাল’ বিল পুনঃনিলামে, রাজস্ব বাড়ল ৩৮ লাখ কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১৬

অপহরণের ৩৫ ঘণ্টা পর চাঁপাইনবাবগঞ্জের শিশু নাফিজ উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ২

অবশেষে অপহরণের ৩৫ ঘণ্টা পর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ১১ মাস বয়সী শিশু নাফিজকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ সময় শিশু অপহরণের অভিযোগে সুজিআরা বেগম ও মানিকুজ্জামান নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এ তথ্য জানান।

পুলিশ সুপার জানান, গত সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার পর জেলার শিবগঞ্জ উপজেলার হাজারবিঘী চাঁদপুর এলাকা থেকে প্রতিবেশী সুজিআরা বেগম পরিবারের এক সদস্যের কাছ থেকে আদর-সোহাগ করার কথা বলে শিশু নাফিজকে নিয়ে যান। পরে শিশুসহ সুজিআরা বেগমকে খুঁজে না পেয়ে শিশুটির বাবা রুবেল আলী শিবগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার শিবতলা এলাকার একটি ভাড়া বাড়ি থেকে শিশু নাফিজকে সুস্থ অবস্থায় উদ্ধার করে। এ সময় শিশু অপহরণের অভিযোগে সুজিআরা বেগম ও তার সহযোগী মানিকুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানান পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এনবিআর কর কমিশনার রাকিবের বিরুদ্ধে ৩২৪ কোটি টাকার দুর্নীতির অভিযোগ

অপহরণের ৩৫ ঘণ্টা পর চাঁপাইনবাবগঞ্জের শিশু নাফিজ উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ২

আপডেট সময় ০৪:০৪:৩২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬