সংবাদ শিরোনাম ::
কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা শত্রুতার জেরে পেট্রোল ঢেলে আগুন, পুড়লো বসতবাড়ি ৫ আগস্টের পর ভাগ্য বদলে গেছে জামায়াত নেতার ছেলের রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসের ইউরোপ সফর, উঠছে নানা প্রশ্ন ঢাকার গুলিস্তানে সিলগালা ভেঙে পার্কিংয়ে সহস্রাধিক অবৈধ দোকান কাজ না করেই সরকারি প্রকল্পের ১২ কোটি টাকা নিয়ে গেল ঠিকাদার বিপিসির আহম্মদুল্লাহর ঢাকায় বহুতল ভবন, গ্রামে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

ডিজিটাল পরিষেবা খাতে ঢাকার সঙ্গে কাজ করার প্রস্তাব নাইজেরিয়ার

কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণে সহযোগিতার বিষয়ে সম্মত হয়েছে বাংলাদেশ ও নাইজেরিয়া। পাশাপাশি আবুজা ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল পরিষেবা খাতে ঢাকার সঙ্গে একত্রে কাজ করার প্রস্তাব দিয়েছে।

শনিবার (১৪ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন নাইজেরিয়ার যোগাযোগ ও ডিজিটাল অর্থনীতি বিষয়ক মন্ত্রী অধ্যাপক ইসা আলী ইব্রাহিম পান্তামির নেতৃত্বে ১৭ সদস্যের একটি প্রতিনিধিদল। বৈঠকে প্রথমবারের মতো বড় একটি প্রতিনিধিদল নিয়ে ঢাকা সফরে আসার জন্য নাইজেরিয়ান মন্ত্রীকে ধন্যবাদ জানান মোমেন। একইসঙ্গে নারীর ক্ষমতায়নসহ আর্থ-সামাজিক খাতে গত এক দশকে বাংলাদেশের উল্লেখযোগ্য অর্জনের কথা তুলে ধরেন তিনি।

মোমেন বলেন, বিদ্যমান বৈশ্বিক অর্থনৈতিক সংকট সত্ত্বেও বাংলাদেশ শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখছে। নাইজেরিয়ান প্রতিনিধি দলকে ডিজিটাল সেক্টরে বাংলাদেশের পারফরম্যান্স, বিশেষ করে দ্রুত উন্নত করা আইটি সেক্টর এবং বাংলাদেশ হাই-টেক পার্কের সুযোগ সম্পর্কে অবহিত করেন মোমেন।

এদিন নাইজেরিয়ান মন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গেও একটি সংক্ষিপ্ত বৈঠকে মিলিত হন। বৈঠকে তারা চলমান দ্বিপাক্ষিক সহযোগিতা, বিশেষ করে দুই দেশের জনগণের যোগাযোগ বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক

ডিজিটাল পরিষেবা খাতে ঢাকার সঙ্গে কাজ করার প্রস্তাব নাইজেরিয়ার

আপডেট সময় ১২:৫৪:২১ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩