ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিলেট বিআরটিসির রোকনুজ্জামানের শাস্তি শুধু বদলি চাকরির মেয়াদ শেষে হলেও দায়িত্বে বহাল ঢামেক ভাইস প্রিন্সিপাল ডা. সুমি ফুলবাড়ীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার তারল্য সংকটে ধুঁকতে থাকা ব্যাংকে বস্তাভর্তি নগদ টাকা মেসি-রোনালদোর দ্বৈরথই দুজনকে সেরা করেছে : গার্দিওলা ভারতে পাকিস্তানি নাটক নিষিদ্ধের দাবি, মোদিকে বলিউডের চিঠি এমপিকে গালমন্দের অভিযোগ, মারধরের শিকার মজিদ প্রাথমিক শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়া সহজ করার সুপারিশ সংসদীয় কমিটির ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ছাড়পত্র বাতিলের পরও চলছে সিসা কারখানা কমলনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

তৃতীয় টার্মিনালের কার্যক্রম দ্রুত শুরু করতে জাইকার সহযোগিতা কামনা

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা) ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদে।

এসময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কার্যক্রম দ্রুত শুরু করার ব্যাপারে জাইকার সহযোগিতা কামনা করা হয়। সোমবার (০৯ মার্চ) দুপুরে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ করেন তিনি।

সাক্ষাতে বাংলাদেশ ও জাপানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশের বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রমে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। এছাড়াও দেশের পর্যটন খাতের উন্নয়নে জাইকার পক্ষ থেকে বাংলাদেশকে প্রয়োজনীয় সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেট বিআরটিসির রোকনুজ্জামানের শাস্তি শুধু বদলি

তৃতীয় টার্মিনালের কার্যক্রম দ্রুত শুরু করতে জাইকার সহযোগিতা কামনা

আপডেট সময় ০৪:১০:০৩ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬