ঢাকা ০১:২৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিহাতীতে জমি নিয়ে বিরোধ, বৃদ্ধকে কুপিয়ে হত্যা নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন কিশোর গ্যাং সদস্য গ্রেপ্তার সেতুর রেলিং ভেঙে নিচে বিএমডব্লিউ, নিহত ৩ তরুণ উন্নত চিকিৎসা নিশ্চিতে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি দেশে আনা হবে : স্বাস্থ্যমন্ত্রী অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ বাংলাদেশকে ১৩ গোল দিল চীন দেশজুড়ে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণের শঙ্কা দক্ষ বিদেশি কর্মী নিয়োগের ভিসায় আবারও বড় পরিবর্তন ট্রাম্পের সরকারকে দোষ দিই না, নানা খরচে সরকার বিপর্যস্ত: রুমিন ফারহানা ইনুর ১০ বছরের কারাদণ্ডের ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

সরকারকে দোষ দিই না, নানা খরচে সরকার বিপর্যস্ত: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, সরকারকে তিনি দোষ দেন না। কারণ নানা ধরনের খরচে সরকার বর্তমানে বিপর্যস্ত অবস্থায় রয়েছে। সরকারকে ঋণ পরিশোধ করতে হচ্ছে, পাশাপাশি বেশি দামে তেল, ডিজেল ও গ্যাস আমদানি করতে হচ্ছে।

শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ও পাকশিমুল ইউনিয়নের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, তাঁর কয়েক লাখ কর্মী রয়েছেন, যারা সবাই তাঁর কাছে আত্মীয়ের মতো। তাঁর মূল লক্ষ্য হলো মানুষের জন্য কাজ করা। আল্লাহ যদি পোড়া বাজেটও তাঁর হাতে দিতেন, তাহলে তিনি তা সোনা দিয়ে মুড়িয়ে দিতেন।

তিনি বলেন, আল্লাহ তাঁকে জনগণ ও সরকারের মধ্যে একটি মাধ্যম হিসেবে কাজ করার সুযোগ দিয়েছেন। দীর্ঘদিন এলাকায় তাঁকে দেখা না গেলে নেতা-কর্মীদের মোবাইলের দিকে চোখ রাখার আহ্বান জানান তিনি।

রুমিন ফারহানা আরও বলেন, মোবাইলের দিকে চোখ রাখলেই বোঝা যাবে, তিনি ঘুমিয়ে নেই। তিনি সংসদে কিংবা এলাকায়—কোথাও না কোথাও জনগণের জন্য কাজ করে যাচ্ছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিহাতীতে জমি নিয়ে বিরোধ, বৃদ্ধকে কুপিয়ে হত্যা

সরকারকে দোষ দিই না, নানা খরচে সরকার বিপর্যস্ত: রুমিন ফারহানা

আপডেট সময় ১২:০৯:০৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬