ঢাকা ০১:২৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিহাতীতে জমি নিয়ে বিরোধ, বৃদ্ধকে কুপিয়ে হত্যা নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন কিশোর গ্যাং সদস্য গ্রেপ্তার সেতুর রেলিং ভেঙে নিচে বিএমডব্লিউ, নিহত ৩ তরুণ উন্নত চিকিৎসা নিশ্চিতে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি দেশে আনা হবে : স্বাস্থ্যমন্ত্রী অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ বাংলাদেশকে ১৩ গোল দিল চীন দেশজুড়ে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণের শঙ্কা দক্ষ বিদেশি কর্মী নিয়োগের ভিসায় আবারও বড় পরিবর্তন ট্রাম্পের সরকারকে দোষ দিই না, নানা খরচে সরকার বিপর্যস্ত: রুমিন ফারহানা ইনুর ১০ বছরের কারাদণ্ডের ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

সেনবাগের ওসি আবদুর রহিম সরকার প্রত্যাহার

নোয়াখালীর সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে। পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের নির্দেশে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, সেনবাগ উপজেলার বাতানিয়া এলাকায় আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রামের ব্যবসায়ী শাহজাহান খোকনের বাসায় পুলিশের কয়েকজন সদস্যের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা তৈরি হয়। একই সময়ে কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুরস্থ বটতলায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিলের ঘটনাও আলোচনায় আসে।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে ওসি আবদুর রহিম সরকারকে সেনবাগ থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে বলে সূত্রের দাবি।

তবে শাহজাহান খোকনের বাসায় পুলিশের মধ্যাহ্নভোজের কারণ এবং ওই ঘটনায় ওসি আবদুর রহিম সরকারের ভূমিকা সম্পর্কে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের মিছিলের বিষয়ে পুলিশের পক্ষ থেকেও বিস্তারিত বক্তব্য জানা যায়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিহাতীতে জমি নিয়ে বিরোধ, বৃদ্ধকে কুপিয়ে হত্যা

সেনবাগের ওসি আবদুর রহিম সরকার প্রত্যাহার

আপডেট সময় ১১:৪২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬