ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অপ্রতিম হত্যা, সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক, চলছে জিজ্ঞাসাবাদ শাহজালাল মাজারের দানবাক্সে ৮৯ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা ব্রাহ্মণবাড়িয়ায় কাজী সেলিম রেজার বাড়িতে হত্যাচেষ্টায় ব্যর্থ হয়ে দুর্ধর্ষ লুটপাটের অভিযোগ বড়লেখায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর বাসভবন চলবে সৌরবিদ্যুতে ‘আমার ছেলে অপ্রতিম কী অন্যায় করেছে, আমি শুধু এটুকু জানতে চাই’ বড়লেখায় মুন্নির রহস্যজনক মৃত্যু, মামলার আসামি চামেলী গ্রেপ্তার দামুড়হুদায় ব্রাইট স্টার কোচিং সেন্টারের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত পতেঙ্গায় ইজারার আড়ালে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, হয়রানির শিকার চালকরা সরকারি কর্মকর্তারা জনগণের সম্পদের কাস্টোডিয়ান: স্থানীয় সরকার মন্ত্রী

বড়লেখায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মৌলভীবাজারের বড়লেখায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বড়লেখা পৌরসভা ও দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন পরিষদের যৌথ আয়োজনে মাধবকুন্ড পর্যটন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুব। অভিযানে মাধবকুন্ড পর্যটন এলাকার পার্কিংয়ের আশপাশের ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংসে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। পর্যটন এলাকায় ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার জন্য চারটি ডাস্টবিন স্থাপন করা হয়।

ইউএনও মাহবুব আলম মাহবুব বলেন, দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে মাধবকুন্ড পর্যটন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। মাধবকুন্ড ইকোপার্কে দেশ-বিদেশের অনেক পর্যটক আসেন। পর্যটকদের সচেতন করা এবং ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার সুবিধার্থে চারটি ডাস্টবিন স্থাপন করা হয়েছে। তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। এ ধরনের কার্যক্রম পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়নেও অব্যাহত থাকবে।

এ সময় মাধবকুন্ড জলপ্রপাত এলাকায় সৌন্দর্যবর্ধন ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় সোনালু, নিম, কৃষ্ণচূড়া ও অর্জুন গাছের চারা রোপণ করা হয়।

পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান, বন বিভাগের রেঞ্জার নীলোৎপল সরকার, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলিম উদ্দিন, ইউপি সদস্য ফজল মাহমুদ পলাশ, আপ্তাব উদ্দিন, মো. হিফজুর রহমান, লিয়াকত আলী, আব্দুর রব, শাহানাজ আক্তার, সুলেখা পাল ও ফাতেমা বেগমসহ উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অপ্রতিম হত্যা, সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক, চলছে জিজ্ঞাসাবাদ

বড়লেখায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আপডেট সময় ০৭:৪৬:৪০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬