আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসভবন সৌরবিদ্যুতের মাধ্যমে চলবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ের এলজিইডি ভবনে চলমান বিভিন্ন উন্নয়নকাজের অগ্রগতি পর্যালোচনা সভায় এ তথ্য জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর বাসভবনের পর ক্রমান্বয়ে সচিবালয়, সংসদ ভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ও সৌরবিদ্যুতের মাধ্যমে চালানোর পরিকল্পনা রয়েছে।’ তিনি বলেন, ‘আগামী ৬ মাসের মধ্যে সোলার প্যানেলের মাধ্যমে সৌরবিদ্যুৎ উৎপাদন করে সব সরকারি অফিসে বিদ্যুৎ ব্যবহার করতে হবে।’ মীর শাহে আলম জানান, গ্রামীণ সড়কে সিসি ব্লক ও ইউনি ব্লক ব্যবহার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
নিজস্ব প্রতিবেদক 






















