ঢাকা ০২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আত্রাইয়ে প্রতিবন্ধী তরুণ বকুলের ১২ বছর ধরে শিকলে বাঁধা জীবন নরওয়ের সঙ্গে সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর আসিফ মাহমুদের দেশ ছাড়ার শঙ্কা, নিষেধাজ্ঞা চাইবে দুদক টাঙ্গাইলে পারিবারিক কলহের জেরে মায়ের হাতে ৩ বছরের শিশু খুন লালপুরে কয়েলের আগুনে দিনমজুরের সর্বনাশ, পুড়ে ছাই গরু-ছাগলসহ বসতঘর বড়লেখায় চিকিৎসার নামে ভুয়া চিকিৎসকের প্রতারণা, রোগীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বড়লেখায় মাধব ছড়ায় বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগ, ভেসে উঠছে মরা মাছ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী তারেক আনোয়ার জাহেদীর বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ দুদকে সুদানে সোনার খনি ধসে ৮২ জনের মৃত্যু র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

টাঙ্গাইলে পারিবারিক কলহের জেরে মায়ের হাতে ৩ বছরের শিশু খুন

টাঙ্গাইলের সখীপুরে পারিবারিক কলহের জেরে মায়ের হাতে মো. আশরাফুল নামে তিন বছর চার মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বড়চওনা ইউনিয়নের দেবরাজ খালিয়ার বাইদ পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার মো. খোকন মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর কলহ শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে শিশুটির মা আশরাফুলকে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে।

ঘটনার খবর পেয়ে সখীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে অভিযুক্ত মাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সখীপুর থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এদিকে, মাত্র তিন বছর বয়সী শিশুর এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে প্রতিবন্ধী তরুণ বকুলের ১২ বছর ধরে শিকলে বাঁধা জীবন

টাঙ্গাইলে পারিবারিক কলহের জেরে মায়ের হাতে ৩ বছরের শিশু খুন

আপডেট সময় ০২:০৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬