ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আত্রাইয়ে প্রতিবন্ধী তরুণ বকুলের ১২ বছর ধরে শিকলে বাঁধা জীবন নরওয়ের সঙ্গে সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর আসিফ মাহমুদের দেশ ছাড়ার শঙ্কা, নিষেধাজ্ঞা চাইবে দুদক টাঙ্গাইলে পারিবারিক কলহের জেরে মায়ের হাতে ৩ বছরের শিশু খুন লালপুরে কয়েলের আগুনে দিনমজুরের সর্বনাশ, পুড়ে ছাই গরু-ছাগলসহ বসতঘর বড়লেখায় চিকিৎসার নামে ভুয়া চিকিৎসকের প্রতারণা, রোগীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বড়লেখায় মাধব ছড়ায় বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগ, ভেসে উঠছে মরা মাছ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী তারেক আনোয়ার জাহেদীর বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ দুদকে সুদানে সোনার খনি ধসে ৮২ জনের মৃত্যু র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

লালপুরে কয়েলের আগুনে দিনমজুরের সর্বনাশ, পুড়ে ছাই গরু-ছাগলসহ বসতঘর

নাটোরের লালপুর উপজেলার ৬ নম্বর দুয়ারিয়া ইউনিয়নে মশার কয়েল থেকে লাগা ভয়াবহ আগুনে এক দিনমজুর পরিবার নিঃস্ব হয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে ওই ইউনিয়নের দিনমজুর দুলাল হোসেনের ঘরে নজরবিহীন (নিভাতে ভুলে যাওয়া) কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে।

এতে তাঁর বসতঘর সম্পূর্ণ পুড়ে বিধ্বস্ত হয়েছে। ঘরে থাকা একটি গরু (আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা) এবং চারটি ছাগল (আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা) আগুনে পুড়ে মারা গেছে।

ভুক্তভোগী দুলাল হোসেন পেশায় একজন দিনমজুর। কথায় আছে, ‘নুন আনতে পান্তা ফুরায়’—অবস্থা তাঁর। এই গরু-ছাগলই ছিল তাঁর সম্বল ও রোজগারের একমাত্র পুঁজি। সব হারিয়ে এখন পরিবারটি খোলা আকাশের নিচে।

স্থানীয়রা জানান, আগুনে পরিবারটির সবকিছু পুড়ে যাওয়ায় তারা মানবেতর জীবনযাপন করছে।

এ বিষয়ে দুয়ারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ এবং সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন এলাকাবাসী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে প্রতিবন্ধী তরুণ বকুলের ১২ বছর ধরে শিকলে বাঁধা জীবন

লালপুরে কয়েলের আগুনে দিনমজুরের সর্বনাশ, পুড়ে ছাই গরু-ছাগলসহ বসতঘর

আপডেট সময় ০১:৫৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬