ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণতান্ত্রিক আন্দোলনের শহিদ-আহতদের পরিবারের পাশে দাঁড়াতে হবে: জাহিদ হোসেন সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ বড়লেখায় অবৈধভাবে টিলা কাটার সময় এক্সকাভেটর আটক ইরানি হামলায় ৪১৭ মার্কিন সেনা আহত, বহু যুদ্ধবিমান ধ্বংস শিমুলিয়া ইউনিয়ন ভূমি অফিসের নায়েব নাসিরউদ্দিনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ঋণখেলাপি হওয়ায় পদ হারালেন রিহ্যাব সভাপতি আলী আফজাল আসিফের অর্থপাচারের সত্যতা পেতে প্রয়োজনে বিদেশে চিঠি দেবে দুদক অসুস্থ হয়েও রোগীর সেবায় ডা. ইরফান, পেলেন সম্মাননা কুমিল্লায় ১৮তম মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের খেলোয়াড় রেজিস্ট্রেশন উদ্বোধন মুফতি আমীর হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

নরসিংদীতে ব্যবসায়ী মণি হত্যা মামলায় প্রধান আসামিসহ গ্রেফতার – ২

নরসিংদীর পলাশ উপজেলায় ব্যবসায়ী শরৎ চক্রবর্তী (মণি) হত্যা মামলার প্রধান আসামি রাজেন্দ্র চৌহান ও সাগর চৌহান নামে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে নরসিংদীর সদর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে নরসিংদী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

মামলা ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, চলতি বছরের ৫ জানুয়ারি রাত আনুমানিক ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে নিজ বাড়ির ফটকের সামনে শরৎ চক্রবর্তী (মণি)কে পেছন থেকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করা হয়।

মণি চরসিন্দুর বাজারে বাবার মুদি দোকান পরিচালনার পাশাপাশি এক্সকাভেটর (খননযন্ত্র) ভাড়া দেওয়ার ব্যবসা করতেন। ঘটনার দিন দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ওৎ পেতে থাকা ঘাতকরা তাঁকে লক্ষ্য করে পেছন থেকে মাথায় গুলি ছোড়ে। পরবর্তীতে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হলেও তাঁকে প্রাণে বাঁচানো যায়নি। হত্যাকাণ্ডের পর ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সেখানে শুটারের মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল।

নিহতের ভাই রনি চক্রবর্তী বলেন, মামলার প্রধান আসামি ও হত্যার পরিকল্পনাকারী ব্যবসায়িক পার্টনার রাজেন্দ্র চৌহান রাজু, সৌমা চৌহান, সাগর চৌহান ও শ্যামল চৌহান—এই চারজনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন।

তিনি আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, মণির হত্যাকাণ্ডের পরদিন কারও সঙ্গে কোনো পরামর্শ না করে তাঁর ভাইয়ের ব্যবসায়িক পার্টনার রাজেন্দ্র চৌহান বাবাকে থানায় নিয়ে অজ্ঞাতনামা আসামি করে মামলা করান। পরবর্তীতে আলামত নষ্টসহ ব্যবসায়িক হিসাব নিয়ে গড়িমসি করা এবং সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় আমরা ভাইয়ের (মণি চক্রবর্তী) ব্যবসায়িক পার্টনার রাজেন্দ্র চৌহান, ম্যানেজার সৌমা চৌহান, বাড়ির কেয়ারটেকার সাগর চৌহান, শ্যামল চৌহানসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে নতুন করে মামলা দায়ের করি। মামলার তদন্তভার ডিবির ওপর ন্যস্ত করা হয়। হত্যাকাণ্ডের পর থেকে আমাদের পরিবার আতঙ্কের মধ্যে দিনযাপন করছে বলেও জানান তিনি।

নিহতের স্ত্রী অন্তরা মুখার্জি ও বৃদ্ধ মা গঙ্গা রানী চক্রবর্তী গণমাধ্যমে বলেন, মামলার প্রধান আসামি ও হত্যার পরিকল্পনাকারী রাজেন্দ্র চৌহান রাজু এবং মামলার ৩ নম্বর আসামি সাগর চৌহানকে পুলিশ গ্রেপ্তার করেছে। আমরা তাদের বিচার ও ফাঁসি চাই। দ্রুত অন্য আসামিদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

মামলার বাদী মণির ভাই রনি জানান, ‘আমরা আর কিছু চাই না, শুধু এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার আর খুনিদের ফাঁসি চাই।’

এদিকে, মামলার তদন্তকারী কর্মকর্তা নরসিংদী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই শেখ মোহাম্মদ জসিম জানান, মণি হত্যাকাণ্ডে রাজেন্দ্র চৌহান ও সাগর চৌহান নামে দুজনকে নরসিংদীর সদর এলাকা থেকে গ্রেপ্তার করে সোমবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক আন্দোলনের শহিদ-আহতদের পরিবারের পাশে দাঁড়াতে হবে: জাহিদ হোসেন

নরসিংদীতে ব্যবসায়ী মণি হত্যা মামলায় প্রধান আসামিসহ গ্রেফতার – ২

আপডেট সময় ০৪:২৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬