জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে গঠিত উদযাপন কমিটি-২০২৬-এর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন রাজবাড়ীর কালুখালী উপজেলার কৃতি সন্তান, বিশিষ্ট প্রকৌশলী মোঃ আতিকুল ইসলাম।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা ও সুশৃঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে গঠিত এ কমিটিতে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ স্থান পেয়েছেন। এর মধ্যে কমিটির ২৪ নম্বর সদস্য হিসেবে প্রকৌশলী মোঃ আতিকুল ইসলামের অন্তর্ভুক্তি বিশেষভাবে উল্লেখযোগ্য বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রাজবাড়ীর কালুখালী উপজেলার কৃতি সন্তান প্রকৌশলী মোঃ আতিকুল ইসলাম দীর্ঘদিন ধরে তাঁর পেশাগত দক্ষতা, মেধা ও কর্মনিষ্ঠার মাধ্যমে নিজেকে একজন সফল পেশাজীবী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটিতে তাঁর অন্তর্ভুক্তি শুধু তাঁর ব্যক্তিগত অর্জনই নয়, বরং রাজবাড়ী তথা কালুখালীবাসীর জন্যও গৌরব ও আনন্দের বিষয়।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রকৌশলী মোঃ আতিকুল ইসলামের অভিজ্ঞতা, দক্ষতা ও সক্রিয় অংশগ্রহণ জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের কার্যক্রমকে আরও গতিশীল ও সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় রাজবাড়ীর কালুখালী উপজেলার কৃতি সন্তান প্রকৌশলী মোঃ আতিকুল ইসলামকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আনোয়ারুল ইসলাম স্টাফ রিপোর্টার 



















