ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মধ্যপাড়া খনিতে ফিরেছে উৎপাদনের গতি, রাজস্বে নতুন সম্ভাবনা; বাধা রেলপথ বরুড়ায় পানিতে ডুবে জমজ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু মুরাদনগরে রোহিঙ্গাদের জন্মসনদ দিয়ে বরখাস্ত ইউপি সচিব ইসমাইল আত্রাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা কালুখালীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০ মঠবাড়িয়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেপ্তার, পিস্তলসহ ৬ ককটেল উদ্ধার রিকশাচালকের ছেলে সোহেলের শতকোটি টাকার সম্পদ একের পর এক অনিয়মের অভিযোগ, তবুও বহাল তবিয়তে উজিরপুরের প্রকৌশলী সুব্রত রায় সিলেট সীমান্তে সক্রিয় সেই আলোচিত ‘শ্যাম কালা’

ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে রাজপথে বিক্ষোভ

ইসরায়েলে বিভিন্ন অভিযোগে নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে রাজপথে নেমেছে বিক্ষোভকারীরা। শনিবার (৫ সেপ্টেম্বর) উত্তর ইসরায়েলজুড়ে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ইসরায়েলি গণমাধ্যমের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

ইসরায়েলের মারিভ গণমাধ্যম জানিয়েছে, নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে নানা অভিযোগের নিন্দা জানাতে বেশ কয়েকটি স্থানে জড়ো হয়েছে বিক্ষোভকারীরা। রোশ পিনা, কারমিয়েল, হাদেরা ও হাইফাসহ বেশ কয়েকটি এলাকায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কাতারে বোমা হামলা চালানোর কথা স্বীকার করে নিজের দম্ভ প্রকাশ করেছেন। ইসরায়েলের ‘আই২৪নিউজ’কে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু এ কথা বলেন। শনিবার তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সাক্ষাৎকারটি শেয়ার করেন। সেখানে তিনি বলেন, গাজায় ইসরায়েলের চালানো গণহত্যায় কাতার কোনো নীতি নির্ধারণ করে দেয়নি, বরং কাতার একটি ‘শত্রুতাপূর্ণ’ রাষ্ট্র। নেতানিয়াহু অহংকারের সুরে বলেন, আমি কাতারে হামলা চালিয়েছি, যুদ্ধের সময় আমি সেখানে বোমা হামলাও করেছি এবং তাদের ওপর আক্রমণ চালিয়েছি, আর তারাও আমার ওপর আক্রমণ করেছে। সূত্র: আল জাজিরা, আনাদোলু এজেন্সি

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপাড়া খনিতে ফিরেছে উৎপাদনের গতি, রাজস্বে নতুন সম্ভাবনা; বাধা রেলপথ

ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে রাজপথে বিক্ষোভ

আপডেট সময় ০৬:২৫:১৪ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬