পিরোজপুরের মঠবাড়িয়ায় বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাতদলের সর্দার মো. দুলাল সরদারকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে একটি পিস্তল, একটি পিস্তলের ম্যাগাজিন ও লাল রঙের কসটেপ দিয়ে মোড়ানো ছয়টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার দুলাল সরদার মঠবাড়িয়া উপজেলার খায়ের ঘটিচোরা গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত আব্দুল খালেক সরদারের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানার এসআই (নিঃ) হৃদয় চাকলাদারের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে দুলাল সরদারকে গ্রেপ্তার করা হয়। পরে উদ্ধার করা অস্ত্র ও ককটেল সদৃশ বস্তুসহ তাঁকে থানায় নেওয়া হয়।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আঃ রহমান আল নোমান (পিরোজপুর) 



















