ঢাকা ১১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

‘পর্যটনে নতুন ভাবনা’

‘পর্যটনে নতুন ভাবনা’ প্রতিপাদ্য নিয়ে আজ মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পর্যটনের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিসহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক উপযোগিতাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়াই এ দিবসের লক্ষ্য।

জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিউটিও) উদ্যোগে ১৯৮০ সাল থেকে ২৭ সেপ্টেম্বর দিবসটি পালন হয়ে আসছে। বিশ্ব পর্যটন দিবস-২০২২ উদযাপন উপলক্ষে বাংলাদেশ পর্যটন করপোরেশনের রয়েছে খাদ্য উৎসব, লাইভ কুকিং শো এবং হোটেল-মোটেলের আবাসনে ৩০ শতাংশ ছাড় সহ নানা কর্মসূচি।

করোনাভাইরাসের প্রভাবে বিশ্বব্যাপী পর্যটন খাতে সেসময় ধস নামে। কঠোর লকডাউনের কারণে কমে যায় দেশীয় ও আন্তর্জাতিক পর্যটন বাণিজ্য। কোভিড-১৯ এর ধাক্কা সামলে আবারও নতুন করে পথ চলার প্রয়াসে উদযাপিত হচ্ছে এবারের বিশ্ব পর্যটন দিবস। বাংলাদেশ পর্যটন করপোরেশন দিবসটি উপলক্ষে আগারগাঁওয়ে পর্যটন ভবনে নানা কর্মসূচি আয়োজন করেছে।

এদিন সকাল সাড়ে ৭টায় বিশ্ব পর্যটন দিবস-২০২২ এর কর্মসূচির উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। দিবসটি পালন উপলক্ষে পর্যটন ভবন থেকে বর্ণাঢ্য র‍্যালি আয়োজন ছাড়াও হোটেল, মোটেলে আবাসনের ওপর ২৭ সেপ্টেম্বর ৩০ শতাংশ ডিসকাউন্ট থাকবে। সকাল ৭টা থেকেই পর্যটন ভবনের নিচতলার উন্মুক্ত স্থান ও সম্মুখে রাস্তার আইল্যান্ডে খাবারের স্টলগুলোতে সংস্থার বিভিন্ন রেস্তোরাঁয় পরিবেশিত খাবারের বৈচিত্র্যময় রেসিপি ও বাংলাদেশের ঐতিহ্যবাহী নানা রকম খাবার।

পানীয় ও পিঠা-পায়েস ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক মেন্যুও উপস্থাপিত হবে। এই খাদ্য উৎসবটি সবার জন্য উন্মুক্ত থাকবে এবং খাবারগুলো স্বল্পমূল্যে বিক্রি করা হবে। এছাড়াও থাকবে লাইভ কুকিং শো। পাশাপাশি বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বাপকের ভ্রমণ ইউনিট কর্তৃক স্বল্পমূল্যে ও বিনামূল্যে তিনটি সিটি ট্যুর পরিচালিত হবে। এগুলোর মধ্যে রয়েছে—

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

‘পর্যটনে নতুন ভাবনা’

আপডেট সময় ০১:২৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২