ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

দীর্ঘক্ষণ চক্কর দিয়েছে ৬ ফ্লাইট, ২টা নেমেছে সিলেট-কলকাতা

ঘন কুয়াশার কারণে সকাল ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১২টি ফ্লাইট নির্ধারিত সময়ের দেরিতে ওঠা-নামা করেছে। দুটি ফ্লাইট ঢাকায় অবতরণে ব্যর্থ হয়ে সিলেট ও কলকাতায় চলে গেছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম বলেন, রানওয়ের ভিজিবিলিটি (দৃশ্যমানতা) কম থাকায় সকালে ফ্লাইটগুলো স্বাভাবিকভাবে অবতরণ ও উড্ডয়ন করতে পারেনি। এর ফলে দুবাই থেকে আসা ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট ভারতের কলকাতায় এবং মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট সিলেটে অবতরণ করে।

বিমানবন্দর সূত্র জানায়, সকাল ৮টা থেকে সাড়ে ১০টায় কুয়াশার কারণে কাতার এয়ারওয়েজ, এমিরেটস এয়ারলাইন্স, সালাম এয়ার, ভিস্তারা এয়ারলাইন্স, এয়ার অ্যারাবিয়া এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট দীর্ঘক্ষণ আকাশে চক্কর দিয়ে দেরিতে অবতরণ করে। দেরিতে অবতরণের কারণে ইউএস-বাংলা এয়ারলাইন্স বাদে বাকী ৫টি ফ্লাইট উড্ডয়নেও বিলম্ব করে।

রানওয়ে খোলার পর পর ফ্লাইট অবতরণের বিষয়টি অগ্রাধিকার পাওয়ায় রানওয়েতে উড্ডয়নের জন্য অপেক্ষাকৃত ফ্লাইটগুলোর জট দেখা যায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

দীর্ঘক্ষণ চক্কর দিয়েছে ৬ ফ্লাইট, ২টা নেমেছে সিলেট-কলকাতা

আপডেট সময় ০২:৩৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩